আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইথিওপিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৫৭ আরোহী নিহত

ইথিওপিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৫৭ আরোহী নিহত

দুর্ঘটনাস্থলে পড়ে থাকা বিধ্বস্থ বিমানের ধ্বংসাবশেষ।

১৫৭ জন যাত্রী ও ক্রু নিয়ে ইথিওপিয়ায় বিধ্বস্ত হওয়া বিমানটির সকল আরোহী নিহত হয়েছেন। ইথিওপিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্স এ তথ্য নিশ্চিত করেছে। বোয়িং-৭৩৭ বিমানটি দেশটির রাজধানী আদ্দিস আবাবা থেকে নাইরোবির উদ্দেশে যাত্রা করেছিলো। ওড়ার মাত্র ৬ মিনিট পরই এটি বিধ্বস্ত হয় বলে আন্তর্জাতিক ফ্লাইট পর্যবেক্ষণকারী একটি সংস্থা জানিয়েছে।

ইথিওপিয়ান এয়ারলাইন্স জানিয়েছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮০০ বিমানটিতে ১৪৯ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিলেন। যাদের কেউই বেঁচে নেই। মাত্র ৪ মাস আগে বিমানটি বহরে যোগ করেছিলো এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বিমান সংস্থার একজন মুখপাত্র বলেন, স্থানীয় সময় রবিবার ৮ টা ৪৪ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে দুই ঘণ্টার দূরত্বে দুর্ঘটনাস্থলটি অবস্থিত।

দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে বিধ্বস্থ হওয়া বিমানের ধ্বংসাবশেষ দেখছেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা টৌলডে জেব্রেমারিয়াম।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও ওই বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের খবর নিশ্চিত করা হয়। সরকারি এভিয়েশন সংস্থার মুখপাত্র বলেন, মোট আরোহীর সংখ্যা ১৫৭ জন।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এক টুইট বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন। আক্রান্তদের জন্য প্রার্থনা করার আহ্বান জানিযে টুইট করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তাও।

২০১৮ সালে বোয়িং-৭৩৭ মডেলের আরেকটি বিমান ইন্দোনেশিয়ার জাভা সাগরে বিধ্বস্ত হলে ১৮৯ জন আরোহী নিহত হন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত