আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নিউজিল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ৪৯

নিউজিল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ৪৯

নিউজিল্যান্ডের দুটি মসজিদে শুক্রবার বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪৯ জন নিহত হয়েছে। দুটি মসজিদই ক্রাইস্টচার্চ শহরে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আহত হয়েছে ৪৮ জন। হতাহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে।

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, লিনউড মসজিদে সাতজন এবং হ্যাগলি পার্ক এলাকার কাছে দিনস অ্যাভিনিউ মসজিদে ৪১ জন নিহত হয়েছে। এছাড়া মসজিদের বাইরে নিহত হয়েছে আরো এক নারী।

এর আগে প্রধানমন্ত্রী জেসিন্ডা আরদার্ন জানিয়েছিলেন, ক্রাইস্টচার্চের লিনউড ও হ্যাগলি পার্ক এলাকার কাছের দুটি মসজিদে জুমার নামাজের পর হামলা চালানো হয়। এর মধ্যে লিনউড মসজিদে ১০ জন এবং হ্যাগলি পার্ক এলাকার কাছে দিনস অ্যাভিনিউ মসজিদে ৩০ জন নিহত হয়েছে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘কয়েকটি এলাকায় আমরা নতুন পরিস্থিতি সামাল দিচ্ছি। এটা নিউজিল্যান্ডের ইতিহাসে সবচয়ে অন্ধকারময় দিন।’

তিনি আরো জানিয়েছেন, আটককৃতদের নাম সন্ত্রাসী তালিকায় ছিল না। এদের মধ্যে তিনজনকে হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এবং একজনকে পৃথকভাবে আটক করা হয়েছে। কেউ নজরদারির আওতা থেকে বেরিয়ে গেছে বিষয়টি তেমন নয়।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারীর পরনে সামরিক ধাঁচের পোশাক ছিল। তার হাতে স্বয়ংক্রিয় রাইফেল ছিল এবং আল-নূর মসজিদে প্রবেশের পর সে নির্বিচারে গুলি চালায়।

লেন পেনেহা নামের এক প্রত্যক্ষদর্শী জানান, পুলিশ আসার আগেই ওই বন্দুকধারী পালিয়ে যেতে সক্ষম হয়।

তিনি বলেন, ‘আমি মসজিদের ভেতরে সাহায্যের জন্য গিয়েছিলাম। আমি সব জায়গায় মৃতদেহ পড়ে থাকতে দেখেছি।’

মসজিদ থেকে বের হয়ে আসা রক্তাক্ত পোশাকের এক ব্যক্তি জানিয়েছেন, তিনি একটি বেঞ্চের আড়ালে লুকিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। মসজিদটির ভেতরে প্রায় ৫০ জন মুসল্লি ছিল।

স্যাম ক্লার্ক নামে টিভি এনজেডের এক সাংবাদিক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেছেন, হামলার সময় অনেকে দরজা-জানালা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। তবে অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। এদের কারো কারো বয়স ১৬ বছরের মধ্যে।

তিনি আরো জানান, মসজিদের বাইরে ১০ থেকে ১৫ জনকে পড়ে থাকতে দেখা গেছে। এদের মধ্যে কেউ বেঁচে আছে এবং কেউ মারা গেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত