আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

১০ মিনিটের দেরিতেই রক্ষা, নিউজিল্যান্ড থেকে দেশের পথে বাংলাদেশের ক্রিকেটাররা

১০ মিনিটের দেরিতেই রক্ষা, নিউজিল্যান্ড থেকে দেশের পথে বাংলাদেশের ক্রিকেটাররা

দেরি করে গন্তব্যে পৌঁছানো কি সব সময়ই খারাপ? না। বরং কখনো কখনো দেরিটা হতে পারে জীবন রক্ষার উপলক্ষ্যও।

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলের ক্ষেত্রে শুক্রবার ঠিক এটাই হয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে ১০ মিনিট দেরি করাতেই বাংলাদেশের ক্রিকেটাররা রেহাই পেয়েছেন ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা থেকে। রক্ষা পেয়েছে জীবন। অক্ষত শরীর নিয়ে ফিরে আসতে পারছেন দেশে।

ক্রাইস্টচার্চের মসজিদ আল-নূরে জুমার নামাজ পড়তে গিয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার মুখে পড়েন বাংলাদেশ ক্রিকেটাররা। ভাগ্য ভালো, বাংলাদেশের ক্রিকেটাররা যাওয়ার আগেই মসজিদের ভেতরে সশস্ত্র হামলা চালায় বন্দুকধারী সন্ত্রাসীরা। আর মিনিট পাঁচেক আগে গেলে হামলার সময় তামিম-মশফিক-রিয়াদরা মসজিদের ভেতরেই থাকতেন। সেক্ষেত্রে কি ঘটতে পারত, একবার কল্পনা করুন!

অনুশীলন মাঠ থেকে বাংলাদেশ দলের ক্রিকেটারদের মসজিদে পৌঁছানোর কথা ছিল নিউজিল্যান্ডের স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে। কিন্তু, বাংলাদেশের ক্রিকেটারদের বহনকারী বাস গন্তব্যে পৌঁছে ১টা ৪০ মিনিটে। মানে ১০ মিনিট দেরিতে। এই দেরি করে যাওয়াটাই বাঁচিয়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের।

জীবন রক্ষা পাওয়া এই দেরিটা হয়েছে ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কারণে। আগামীকাল শনিবার থেকে শুরু হওয়ার কথা ছিল ক্রাইস্টচার্চের তৃতীয় টেস্ট। এই টেস্টের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন শেষ করতে মিনিট দশেক দেরি করে ফেলেন মাহমুমদউল্লাহ। আর সে কারণেই মসজিদে যেতে দেরি হয়ে যায়।

বাংলাদেশের ক্রিকেটারদের বহনকারী বাসটি মসজিদ প্রাঙ্গণে পৌঁছানোর পরই মসজিদের ভেতর থেকে মহিলা রক্তাক্ত অবস্থায় পড়িমড়ি করে বেরিয়ে আসেন। তখনো বাংলাদেশের ক্রিকেটাররা বুঝে উঠতে পারেননি, মসজিদের ভেতরে কোন তাণ্ডবলীলা চলছে। ওই মহিলার দিকে ভ্রুক্ষেপ না করে তারা হয়তো মসজিদের ভেতরে ঢুকেও পড়তেন।

কিন্তু, তখনই তাদের ভেতরে ঢুকতে বারণ করেন অন্য এক ভদ্র মহিলা। বাংলাদেশের ক্রিকেটারদের ডেকে তিন বলেন, ‘মসজিদের ভেতরে গোলাগুলি হয়েছে। আমার গাড়িতেও গুলি লেগেছে। তোমরা ভেতরে যেও না।’

ওই মহিলার বারণের পরপরই ঘটনার ভয়াবহতা টের পান বাংলাদেশের ক্রিকেটাররা। মসজিদে না ঢুকে তারা তাই গাড়ির ভেতরেই অবরুদ্ধ অবস্থায় বসে থাকেন।

কারণ, ক্রাইস্টচার্চের পুলিশ ততক্ষণে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। বাসের ভেতরে বসেই তামিম-মুশফিকরা দেখতে পান অনেকেই রক্তাক্ত অবস্থায় মসজিদের ভেতর থেকে বেরিয়ে আসছেন। রক্তমাখা শরীরে অনেকে পড়ে আছেন মসজিদের সামনে। ভয়ঙ্কর এই দৃশ দেখে বাংলাদেশের ক্রিকেটাররা বাসের ভেতরেই আতঙ্কিত হয়ে পড়েন। এই অবস্থাতেই কাটাতে হয় বেশ খানিকটা সময়।

পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসার পর গাড়ি থেকে নেমে তামিম-মুশফিকরা নিজেরাই মাঠের দিকে হাঁটা ধরেন। এরপর মাঠ থেকে হোটেলে। হোটেল থেকে এরই মধ্যে ব্যাগ গুছিয়ে দেশের পথও ধরেছেন তামিমরা।

হ্যাঁ, সিরিজের শেষ টেস্টটি বাতিল করে এরই মধ্যে দেশের বিমান ধরেছে বাংলাদেশ দল। ফেরার পথে তাদের হয়তো একটা কথাই মনে পড়ছে বারবার, ১০ মিনিটের দেরিই বাঁচিয়ে দিয়েছে জীবন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত