আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

গাজায় ইসরায়েলের বিমান হামলা

গাজায় ইসরায়েলের বিমান হামলা

অবরুদ্ধ গাজায় শুক্রবার ক্ষমতাসীন হামাসের ভবন লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান।

বৃহস্পতিবার গভীর রাতে ফিলিস্তিন এলাকা থেকে তেল আবিবকে লক্ষ্য করে রকেট হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যে এই পাল্টা জবাব দেয় ইসরায়েল।

বিমান হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। যে ছয়টি ভবনে হামলা চালানো হয়েছে সেগুলো হামাসের নিরাপত্তা বাহিনী ব্যবহার করতো।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমান হামলার কারণে শক্তিশালী বিস্ফোরণে গাজার ভবনগুলো কেঁপে উঠেছিল। বিস্ফোরণস্থল থেকে বিচ্ছুরিত আগুনের তীব্রতা এতোই বেশি ছিল যে, ওই এলাকা আলোকিত হয়ে পড়ে। হামাসের সামরিক শাখা ও তাদের মিত্র সংগঠন ইসলামিক জিহাদের অবকাঠামো লক্ষ্য করে ৩০টি হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা গাজায় ‘সন্ত্রাসীদের এলাকা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এর আগে ২০১৪ সালে তেল আবিব লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছিল হামাস। বৃহস্পতিবার রাতে হামলার পরপর গাজা থেকে ৮০ কিলোমিটার উত্তরে তেল আবিবের ওই এলাকায় হামলার সাইরেন বেজে ওঠে। রকেট ধ্বংস করার জন্য আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। তবে কোনো রকেট ভূপাতিত হয়নি বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি
 

 

শেয়ার করুন

পাঠকের মতামত