আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এবার লন্ডনে মসজিদের বাইরে হাতুড়ি নিয়ে হামলা

এবার লন্ডনে মসজিদের বাইরে হাতুড়ি নিয়ে হামলা

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার কয়েক ঘণ্টা পর লন্ডনেও এক মুসলিমের ওপর হামলার ঘটনা ঘটেছে।

পূর্ব লন্ডনের একটি মসজিদের বাইরে হাতুড়ি ও ব্যাটেন নিয়ে এক মুসলিমের ওপর চড়াও হন অজ্ঞাত কয়েক ব্যক্তি।

শনিবার বিট্রেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, পূর্ব লন্ডনের একটি মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় চিৎকার করে ইসলামবিরোধী কথাবার্তা বলছিল তিন ব্যক্তি। তারা শুক্রবারের জুমার নামাজে অংশ নেয়া মুসল্লিদের সন্ত্রাসী বলে চিৎকার করছিল।

এ সময় কয়েকজন ওই গাড়িটি ধাওয়া করলে তারা এক ব্যক্তির ওপর হাতুড়ি নিয়ে হামলা চালায়। এতে ২৭ বছরের এক যুবক মাথায় আঘাত পেয়েছেন।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানিয়েছেন, পুলিশ সদস্যরা সেখানে পৌঁছানোর আগেই হামলাকারীরা গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এর আগে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই হামলাকারীরা শ্বেতাঙ্গ এবং তাদের বয়স ২০ থেকে ৩০ -এর মধ্যে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে। তবে কি কারণে ওই হামলা চালানো হয়েছে তা  নিশ্চিত নয়।

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে স্থানীয় সময় বেলা দেড়টার দিকে জুমার নামাজের সময় স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলা চালান টারান্ট নামে অস্ট্রেলিয়ার এক যুবক।

এতে অল্পের জন্য বেঁচে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। কাছাকাছি লিনউড মসজিদে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।

দুই মসজিদে হামলায় নিহত হয় ৪৯ জন। এর মধ্যে আল নুর মসজিদে ৪১ জন ও লিনউড মসজিদে সাতজন নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন ৪০ জন। নিহতদের মধ্যে তিন বাংলাদেশিও রয়েছেন।

নিউ জিল্যান্ডে ওই হামলার পর শুক্রবার ব্রিটেনে মসজিদগুলোর বাইরে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুরো দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত