আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মুসলিমদের ওপর দায় চাপানোয় অস্ট্রেলিয়ায় সিনেটরের মাথায় ডিম

মুসলিমদের ওপর দায় চাপানোয় অস্ট্রেলিয়ায় সিনেটরের মাথায় ডিম

অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের মাথায় ডিম ভেঙে প্রতিবাদ জানিয়েছেন এক তরুণ। ক্রাইস্টচার্চে দুই মসজিদে রক্তাক্ত হামলার দায় মুসলিম অভিবাসীদের উপর চাপিয়ে বিতর্ক উসকে দেওয়ার অভিযোগে এ কাণ্ড ঘটান তিনি।

শনিবার মেলবোর্নের মোরাবিনে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন অ্যানিং। ঠিক তার পেছনে দাঁড়িয়ে এক তরুণ মোবাইলে ভিডিও করছিল। হঠাৎ করেই ওই তরুণ বা-হাতে মোবাইল ধরে ডান হাতে অ্যানিংয়ের মাথায় একটি ডিম ভেঙ্গে দেন, খবর নিউজিল্যান্ড হ্যারাল্ডের।

হতবাক অ্যানিং পেছনে ঘুরেই তরুণের মুখে চড় মারতে শুরু করে। দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হওয়ার আগ মুহূর্তে লোকজন ওই তারুণকে মাটিতে চেপে ধরে, অন্য একজন অ্যানিংকে সরিয়ে নেয়।

শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহত এবং আরও ৪৮ জন গুলিবিদ্ধ হন।

অস্ট্রেলিয়ার নাগরিক ওই হামলাকারীর নাম ব্রেন্টন ট্যারেন্ট। যাকে ‘একজন উগ্র ডানপন্থী নৃশংস সন্ত্রাসী’ বলে বর্ণনা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

ওই দিন বিকালে সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অ্যানিং বলেন, ওই হামলা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ‘মুসলমান অভিবাসীদের সংখ্যা বৃদ্ধির কারণে বাড়তে থাকা আতঙ্কের’ কথা বলছে।

বিবৃতিতে কুইন্সল্যান্ডের সিনেটর অ্যানিং মসজিদে হত্যাযজ্ঞের জন্য নিউজিল্যান্ডের অভিবাসন নীতিকেও দায়ী করেন।

তিনি বলেন, বরাবরের মতই, বামপন্থি রাজনীতিবিদ এবং সংবাদমাধ্যম আজ যে হামলা হয়েছে তার পেছনে অস্ত্র আইন অথবা যারা জাতীয়তাবাদী মনোভাব ধারণ করে তাদের দায়ী করতে ব্যস্ত হয়ে যাবে। যদিও এ সবই ফালতু কথা। আজ নিউজিল্যান্ডের সড়ক রক্তে রঞ্জিত হওয়ার আসল কারণ তাদের অভিবাসন নীতি। যে নীতি মুলসমান ধর্মান্ধদের আশ্রয় প্রার্থনা করতে প্রথম পছন্দের দেশ হিসেবে নিউজিল্যান্ডকে বেছে নেওয়ার অনুমতি দেয়।

কড়া ভাষায় অ্যানিংয়ের বিবৃতির নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী মরিসন বলেন, অভিবাসী ও ইসলাম ধর্ম নিয়ে সিনেটর অ্যানিং যে মন্তব্য করেছেন তা আতঙ্কজনক এবং কুৎসিত। অস্ট্রেলিয়ায় এ ধরনের মনোভাবের কোনো স্থান নেই। নিজের মন্তব্যের জন্য তার সত্যিই লজ্জিত হওয়া উচিত। আমার সরকার কোনোভাবেই এর সঙ্গে একমত নয়।

শুক্রবারের বিবৃতির জন্য অ্যানিংয়ের বিরুদ্ধে অস্ট্রেলিয়া সরকার পার্লামেন্টে তিরস্কার প্রস্তাব তুলবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত