আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এবার অস্ট্রেলিয়ায় মসজিদে গাড়ি নিয়ে ঢুকে পড়লো উগ্রবাদী

এবার অস্ট্রেলিয়ায় মসজিদে গাড়ি নিয়ে ঢুকে পড়লো উগ্রবাদী

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় অর্ধশত নিহতের ঘটনায় সারা বিশ্ব শোকে স্তব্ধ। এমন সময়ে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে এক ব্যক্তি মসজিদে গাড়ি নিয়ে ঢুকে পড়ে।

নিউজিল্যান্ড হেরাল্ড জানায়, গেটের ভিতর গাড়ি উঠিয়ে দিয়ে নামাজরত মুসল্লিদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেছে ২৩ বছর বয়সী এক যুবক। তাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। শনিবার এ সময় ওই মসজিদের ভিতরে নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। ওই ব্যক্তি সজোরে গাড়ি প্রবেশ করিয়ে দেয়ায় মসজিদের গেটের বেশ ক্ষতি হয়েছে।

কুইন্সল্যান্ডের বাইতুল মাসরুর মসজিদে গাড়ি নিয়ে প্রবেশ করে ড্রাইভিং সিটে বসে থেকেই ভেতরে থাকা নামাজ আদায়কারীদের উদ্দেশ্যে আক্রমণাত্মক ভাষায় চিৎকার শুরু করে।

কুইন্সল্যান্ড পুলিশের বরাতে জানা যায়, ওই ব্যক্তিকে গাড়ি নিয়ে মসজিদে প্রবেশের অভিযোগে ঘটনার রাতেই গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দেয়া বিবৃতি অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি গাড়ি নিয়ে মসজিদে প্রবেশের চেষ্টা করে। এসময় ড্রাইভিং সিটে বসে থেকে আক্রমণাত্মক ভাষায় উগ্রভাবে চিৎকার শুরু করেন।

২৩ বছর বয়সি এই ব্যক্তি কুইন্সল্যান্ডের লোগান শহরের অধিবাসী। এর আগে ওই ব্যক্তিকে পুলিশ ধরে তার ড্রাগ টেস্ট করে। তাতে সে পজেটিভ ধরা পড়ে। তার ড্রাইভিং লাইসেন্স ২৪ ঘন্টার জন্য স্থগিত করে পুলিশ।

পরে ছাড়া পেয়ে অভিযুক্ত ব্যক্তি আবারো গাড়ি নিয়ে মসজিদের দিকে গেলে পুলিশ পুনরায় তাকে আটক করে।

তবে তার নাম বা ছবি প্রকাশ করা হয় নি। তার বিরুদ্ধে ইচ্ছাকৃত ক্ষতিসাধন, জনমনে বিশৃংখলা এবং লাইসেন্স স্থগিত করার পরও গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত