আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পাকিস্তানে মুফতি ত্বকি উসমানীকে হত্যাচেষ্টা

পাকিস্তানে মুফতি ত্বকি উসমানীকে হত্যাচেষ্টা

হামলার পর ত্বকি ওসমানীর (ডানে) সাথে কথা বলছেন এক পুলিশ কর্মকর্তা - ছবি : সংগৃহীত

হত্যার উদ্দেশ্যে পাকিস্তানের প্রখ্যাত ইসলামিক স্কলার মুফতি মোহাম্মদ ত্বকি ওসমানির ওপর হামলা চালিয়েছে বন্দুকধারীরা। তবে এ হামলায় তার দুই নিরাপত্তারক্ষী নিহত হলেও তিনি অক্ষত আছেন। শুক্রবার পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচিতে ত্বকি ওসমানির গাড়িতে এই হামলা চালানো হয়। এ খবর দিয়েছে দ্য ডন অনলাইন।

করাচি পুলিশের প্রধান ড. আমির শেখ জানিয়েছেন, যে দুটি গাড়িতে গুলিবর্ষণ করা হয়েছে সেগুলোর একটিতে মুফতি ওসমানি ও তার স্ত্রী ছিলেন। তিনি ও তার স্ত্রীর ক্ষতি হয়নি হামলায়।

জানা যায়, করাচির গুলশান-ই-ইকবাল ও শারিয়া ফয়সাল এলাকায় প্রথমে দুটি পৃথক গুলিবর্ষণের খবর পাওয়া যায়। পরে পুলিশ জানায় উভয় গাড়িই নিপা ফ্লাইওভারে হামলার মুখে পড়েছে।

করাচি পূর্ব জোনের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আমির ফারুকি জানান, পুলিশের নিরাপত্তারক্ষী ফারুক এবং বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী সানোবার খান হামলায় নিহত হয়েছেন।

জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিক্যাল সেন্টারের পরিচালক ড. সিমি জামালি জানান, হামলায় আহত অপর একজন মাওলানা আমিরের অবস্থা আশঙ্কাজনক। তাকে মাথায় ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এখন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

পাকিস্তান পুলিশের ডিআইজি ফারুকি জানান, হামলায় এক পথচারীও আহত হয়েছেন। হামলার ঘটনাস্থল থেকে নাইনএমএম পিস্তলের গুলির খোসা পাওয়া গেছে। সিসিটিভির ফুটেজ ও অন্যান্য প্রমাণাদি পর্যালোচনা করা হচ্ছে।

জিও টিভির সাংবাদিক মুফতি ত্বকি ওসমানির সঙ্গে হামলার পর কথা বলেছেন। উসমানি জানিয়েছেন, স্ত্রী ও দুই নাতিকে নিয়ে গাড়িতে ছিলেন। তারা সবাই অক্ষত আছেন। গাড়ির পেছন থেকে প্রথমে মোটরসাইকেল আরোহী গুলি করে এবং পরে সে সামনে গিয়েও গুলি ছুড়ে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত