আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বালাকোট অভিযান আবারো মুখ খুললেন কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী

বালাকোট অভিযান আবারো মুখ খুললেন কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী

নির্বাচনের আগে বালাকোট অভিযান চালিয়ে তা ভোটের মাঠে জয়ী হওয়ার কাজে লাগাতে চেয়েছিল ভারতীয় জনতা পার্টি-বিজেপি। কিন্তু প্রতিনিয়ত যেভাবে প্রশ্ন ধেয়ে আসছে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে, তাতে যেন বিষয়টি হিতে বিপরীত হয়ে গেছে।

ভারত অধিকৃত কাশ্মিরের পুলওয়ামায় চালানো আত্মঘাতী হামলার জেরে পাকিস্তানের বালাকোটে ব্যাপক অভিযান চালিয়েছিল ভারত। দিল্লির পক্ষ থেকে সেটাই বলা হচ্ছিল। এ-ও বলা হচ্ছিল, এতে বালাকোটের বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর আস্তানা গুড়িয়ে দেয়া হয়েছে। মারা গেছে অন্তত ৩০০-৩৫০ মানুষ।

কিন্তু দাবিগুলো নিয়ে খোদ ভারতেই বিতর্ক ওঠে। এক পর্যায়ে সরকারের নেতা-মন্ত্রীরা পর্যন্ত বলতে বাধ্য হন, আমরা তো হতাহতের কথা বলিনি। কিন্তু ঘাঁটির ক্ষতি করা হয়েছে নিশ্চিতভাবে। কিন্তু পাকিস্তানের দাবির পাশাপাশি স্যাটেলাইটের ছবিতেও দেখা গেছে, ভারতের দাবিগুলো সত্য নয়।

ভারতের সরকার বিরোধী দলগুলো বলছিল, আসন্ন নির্বাচন উপলক্ষে বালাকোট অভিযানের নাটক করছে বিজেপি সরকার। এ বিষয়ে আবারো মুখ খুলেছেন জম্মু কাশ্মিরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। ওই অভিযানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি দাবি করছেন, সামনেই ভারতজুড়ে লোকসভা নির্বাচন। অথচ ফিকে হয়ে গেছে মোদি হাওয়া। আর তাই দৃষ্টি তার দিকে ফেরাতেই বালাকোট অভিযান চালানো হয়েছে।

ফারুক আবদুল্লাহ বলেন, লোকসভা ভোটের মুখে দিকে তাকিয়ে এ অভিযান চালানো হয়েছে। তার ধারণামতে, ২০১৪ সালে দেশে যেমন মোদি হাওয়া বইছিল, যদি এবারো তা থাকত তাহলে বালাকোটে যুদ্ধবিমান পাঠাতে হত না। ওই অভিযান চালিয়ে মোদি সরকার এমন ভাব দেখিয়েছিল যে, পাকিস্তানকে চাইলেই হাঁটু গেঁড়ে বসতে বাধ্য করতে পারে ভারত। কিন্তু আসলে তা হয়নি। ওই অভিযানে হতাহতের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন ফারুক আবদুল্লাহ। তিনি বলেন, বিষয়টি এখন এমনই হয়ে গেছে যে, কেউ এই নিয়ে সন্দেহ প্রকাশ করে প্রশ্ন তুললে তাকে দেশবিরোধী ও পাকিস্তানপ্রেমী বলে দাবি করা হচ্ছে।

পুলওয়ামা কাণ্ডের আগে ভারতে মাথাচাড়া দিয়ে উঠেছিল রামমন্দির ইস্যু। কিন্তু বালাকোটের ওই অভিযানের নিচে চাপা পড়ে যায় সে ইস্যু৷ সেই কথা মনে করিয়ে ফারুক বলেন, আজ কেউ রামমন্দির নিয়ে কথা বলছে না। অথচ বালাকোট অভিযানের আগে সবাই মন্দির মন্দির করে চিৎকার করছিল। আজ কেউ সেটি নিয়ে কথা বলছে না৷’

বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে এর আগেও বহু প্রশ্ন তুলেছেন ফারুক৷ বলেছিলেন, বালাকোটে বিমানবাহিনীর হামলা আসলে একটি রাজনৈতিক গিমিক৷ লোকসভা ভোটের দিকে তাকিয়ে এ অভিযান চালানো হয়েছে। একটি বিশেষ দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল যাতে ভোটে সুবিধা পায় সেই জন্য এ হামলা চালানো হয়েছে।

কাশ্মিরের সাবেক এই মুখ্যমন্ত্রী এর আগে বালাকোটে বিমানবাহিনীর হামলা ও তার প্রেক্ষিতে সৃষ্ট দাবির ব্যাপারে সরকারের কাছে প্রমাণ চেয়েছিলেন৷ বলেছিলেন, অমিত শাহের কাছে কী প্রমাণ আছে যে ৩০০ জনের মৃত্যু হয়েছে৷ এই নিয়ে প্রশ্ন তুললে দেশদ্র্রোহী বলা হচ্ছে৷ সময় এসেছে প্রশ্ন তোলার৷ তবে শুধু ফারুক আবদুল্লাহই নয়, বরং কাশ্মিরের আরেক সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সরকারের কাছে এ অভিযান ও হতাহতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত