আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ৮

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ৮

শক্তিশালী টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রে অন্তত ৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রজুড়ে বজ্রঝড় ও শিলাবৃষ্টি হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটেছে।

অ্যাঞ্জেলিনা কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানিয়েছেন,  শনিবার টেক্সাসের পোলকে ঝড়ে উপড়ে পড়া গাছ চাপায় একটি গাড়ি ভিতরে থাকা তিন জন ও আট বছর বয়সী দুই ভাইবোন নিহত হয়েছে। একইদিন সন্ধ্যায় লুইজিয়ানার মনরোতে বৃষ্টির পানিতে উপচে পড়া ড্রেনের মধ্যে ডুবে ১৩ বছর বয়সী সেবাস্টিয়ান ওমর মার্টিনেজের মৃত্যু হয়। এছাড়া নিকটবর্তী ক্যালহুনে বন্যার পানিতে গাড়ি ডুবে ভিতরে থাকা এক ব্যক্তি মারা গেছেন।

মিসিসিপির গভর্নর ফিল ব্রায়ান্ট জানিয়েছেন, শনিবার কয়েকটি টর্নেডো অঙ্গরাজ্যের ১৭টি কাউন্টিতে তাণ্ডব চালিয়েছে এবং এতে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। ওই এলাকার ২৬ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রবল ঝড়বৃষ্টির কারণে রবিবার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে দুই হাজার ৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিলের অধিকাংশ ঘটনাই শিকাগোর বিমানবন্দরগুলোতে, টেক্সাসের হিউস্টনে, নর্থ ক্যারোলাইনার শার্লোটে, পিটসবার্গ, কলম্বাস, ওহিওতে এবং পূর্ব উপকূলের বিমানবন্দরগুলোতে ঘটেছে।

সোমবার ওয়েস্ট ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনার অধিকাংশ এলাকা, ভার্জিনিয়া, পেলসিনভ্যানিয়া, মেরিল্যান্ড এবং ওহিও ও নিউ ইয়র্কের কয়েকটি অংশে টর্নেডোর সম্ভাবনা আছে বলে সতর্ক করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত