আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

প্যারিসের নটরডেম গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ড

প্যারিসের নটরডেম গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ফ্রান্সের রাজধানী প্যারিসের অন্যতম পর্যটন আকর্ষণ কেন্দ্র নটরডেম ক্যাথেড্রালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনের কারণ তৎক্ষণাৎ নিশ্চিতভাবে বলা যায় নি। তবে কর্মকর্তারা বলছেন, গির্জার সংস্কারের কাজ চলাকালে এই ঘটনা ঘটে থাকতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে, আগুনের লেলিহান শিখা ৮৫০ বছরের পুরনো আইকনিক এই ভবন ছেয়ে গেছে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, গত বছর এই ক্যাথলিক গির্জার পরিচালনা কর্তৃপক্ষ গির্জাটি রক্ষা করতে জরুরি তহবিলের জন্য আবেদন জানিয়েছিল। তখন প্রাচীন এই গির্জা ভেঙ্গে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।
স্থানীয় সময় বিকালে শুরু হওয়া আগুন নেভাতে প্রচুর উদ্ধারকর্মী কাজ করছিলেন। ভবনের চারপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা থাকলেও, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন অগ্নিকান্ডের ঘটনায় তা বাতিল করেছেন।

প্রেসিডেন্টের কার্যালয় এলিজি প্রাসাদের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

প্যারিসের মেয়র আনে হিদালগো একে ভয়াবহ অগ্নিকান্ড আখ্যা দিয়েছেন। তিনি স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের বেঁধে দেওয়া সীমানা অতিক্রম না করার আহবান জানিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখান থেকে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিবিসির খবরে বলা হয়, প্রতিবছর লাখ লাখ মানুষ এই ক্যাথেড্রাল ঘুরে দেখে। গির্জাটির পাথরে চিড় দেখা যাওয়ার পর থেকে সংস্কার কাজ চলছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত