আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পুলিৎজার পেলেন মিয়ানমারে বন্দী দুই রয়টার্স সাংবাদিক

পুলিৎজার পেলেন মিয়ানমারে বন্দী দুই রয়টার্স সাংবাদিক

সাংবাদিকতায় সবচেয়ে সম্মানজনক পুরস্কার পুলিৎজারে ভূষিত করা হয়েছে মিয়ানমারের সবচেয়ে কুখ্যাত কারাগারে বন্দী রয়টার্সের দুই সাংবাদিককে।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, সোমবার নিউইয়র্কের পুলিৎজার সেন্টারে আন্তর্জাতিক সাংবাদিকতার জন্য বার্তা সংস্থা রয়টার্সের কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হয় এই পুরস্কার। এসময় বিশেষভাবে উল্লেখ করা হয় ইয়াঙ্গুনের ইনসাইন কারাগারে থাকা সাংবাদিক অয়া লোন এবং কিঅ সো উ'র নাম। তারা সাত বছরের কারাদণ্ড ভোগ করছেন।

২০১৭ সালে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযানের অংশ হিসেবে ১০ জন রোহিঙ্গাকে হত্যার বিষয়ে রয়টার্সের একটি অনুসন্ধানী প্রতিবেদনের দায়িত্বে ছিলেন ওই দুই সাংবাদিক।

মিয়ানমার সরকার কোনও ধরনের মানবাধিকার লঙ্ঘনের কথা অস্বীকার করে বলছে, তারা ২০১৭ সালের আগস্টে পুলিশ চৌকিতে হামলা চালানো সশস্ত্র রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।

মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস অভিযানের পর সাত লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

সিএনএনের খবরে বলা হয়, রাখাইন রাজ্যে ধ্বংসযজ্ঞ চালিয়ে কোনও রকম বিচারের ভয় ছাড়াই রোহিঙ্গাদের হত্যার সময় সেনাবাহিনী নারীদের ধরসন ও শিশুদের জীবন্ত পুড়িয়ে দিচ্ছিল। এই নৃশংসতার বিষয়ে খোঁজ খবর নিতে যাওয়া সাংবাদিকদের ওপরেও চড়াও হয় মিয়ানমার কর্তৃপক্ষ।

অয়া লোন এবং কিঅ সো বলেন, তথ্য সূত্র সেজে পুলিশ কর্মকর্তারা তাদের ফাঁসিয়েছেন। একটি রেস্তরাঁয় তাদের গোপন বৈঠকে ডেকে নিয়ে ছদ্মবেশী পুলিশ অফিসাররা তাদেরকে কিছু নথিপত্র দেন।

পরে পুলিশ দুই সাংবাদিককে গ্রেফতার করে তাদের সঙ্গে থাকা বিশেষ গোপনীয় দলিল জব্দ করে।

মিয়ানমারের সুপ্রিম কোর্টে এখন তাদের চূড়ান্ত আপিলের শুনানি চলছে।

পুলিৎজার প্রশাসক ডানা কানেডি জানান, ওই দুই সাংবাদিককে পুরস্কার জয়ী অভিজাত শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে।

'মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদেরকে নিয়মতান্ত্রিক ভাবে উৎখাত এবং হত্যার জন্য দায়ী সামরিক দল এবং বৌদ্ধ গ্রামবাসীদের কথা সাহসী এক প্রতিবেদনে প্রকাশ করায় তাদের এই পুরস্কার দেয়া হয়েছে,' বলেন কানেডি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত