আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আয়ারল্যান্ডে নারী সাংবাদিককে গুলি করে হত্যা

আয়ারল্যান্ডে নারী সাংবাদিককে গুলি করে হত্যা

যুক্তরাজ্যের নর্দার্ন আয়ারল্যান্ডে বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন লিরা ম্যাকি নামের এক নারী সাংবাদিক। তাকে হত্যায় জড়িত থাকার সন্দেহে সন্ত্রাসী আইনে ১৮ ও ১৯ বছরের দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

নর্দার্ন আয়ারল্যান্ডের লন্ডনডেরি শহরের দাঙ্গার তথ্য সংগ্রহের সময় ক্রেগান হাউজিং এস্টেটে ফ্রিল্যান্স সাংবাদিক ম্যাকি গুলিবিদ্ধ হন। এসময় তিনি একটি পুলিশের গাড়ির পাশে অন্য সাংবাদিকদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন।

শনিবার একটি প্রতিবেদনে এসব তথ্য জানায় যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি। এতে বলা হয়, লন্ডনডেরির মুলরয় পার্ক এবং গালিয়াঘ অঞ্চলে পুলিশ ভিন্নমতাবলম্বীদের কার্যক্রম তদন্ত করার পর দাঙ্গা শুরু হয়।

ভিড়ের মধ্যে এই ২৯ বছর বয়সী নারী সাংবাদিকের জীবনের শেষ মুহূর্তটি ধরা পড়েছে সিসিটিভির ফুটেজে। অন্যদিকে মোবাইলফোনে ধারণ করা ফুটেজে দেখা গেছে সন্দেহভাজন বন্দুকধারীকে।

দ্য পুলিশ সার্ভিস অব নর্দার্ন আয়ারল্যান্ড (পিএসএনআই) জানায়, একজন বন্দুকধারী বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশ কর্মকর্তাদেরকে লক্ষ্য করে একাধিক গুলি ছোঁড়ে।

ভিডিও ফুটেজ অনুসারে, মুখোশধারী হামলাকারী আড়াল থেকে হঠাৎ আবির্ভূত হয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের উদ্দেশ্যে গুলি ছুড়তে শুরু করে।

এই হত্যাকাণ্ড তদন্ত করছেন পিএসএনআই’র ডিটেকটিভ সুপারিন্টেন্ডেন্ট জেসন মার্ফি। তিনি এটাকে অনুভূতিহীন ও আতঙ্কিত করার মতো হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন।

ম্যাকির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিনস, ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান ব্রেক্সিট সমঝোতাকারী মিশেল বার্নিয়ার এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত