আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারতের প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

ভারতের প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন দেশটির সুপ্রিম কোর্টের ৩৫ বছর বয়সী এক সাবেক নারী কর্মী।

শুক্রবার তিনি এই অভিযোগ করেন বলে একাধিক স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।

সুপ্রিম কোর্টের ২২ জন বিচারককে লেখা চিঠিতে এই নারী বলেন, ২০১৮ সালের ১০ ও ১১ অক্টোবর আমাকে নিজের বাড়িতে ডেকে যৌন হেনস্থা করেন রঞ্জন গগৈ।

তিনি আরও বলেন, আমার কোমর জড়িয়ে ধরে সারা শরীর স্পর্শ করেন তিনি। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করি কিন্তু তিনি আমাকে জোর করে ধরে রাখেন।

দেশটির প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ সামনে আসার পর জরুরি ভিত্তিতে শুনানির ডাক দেন সুপ্রিম কোর্টের তিন সদস্যের বিশেষ বেঞ্চ।

এই বেঞ্চের প্রধান হিসেবে রঞ্জন গগৈ শুনানির সময় বলেন, এই অভিযোগ অবিশ্বাস্য। এই অভিযোগ অস্বীকার করতে গেলে যতটা নীচে নামতে হয়, তার জন্য আমি প্রস্তুত নই।

তিনি বলেন, অবশ্যই এই অভিযোগের পেছনে কোনও একটা শক্তি কাজ করছে, যারা প্রধান বিচারপতির অফিসকে নিষ্ক্রিয় করে দিতে চাচ্ছে।

ভারতের প্রধান বিচারপতি বলেন, আমার বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই। তাই এই রাস্তা বেছে নেয়া হয়েছে।

তিনি বলেন, ২০ বছর ধরে চাকরি করার পর এখন আমার ব্যাংক অ্যাকাউন্টে আছে ছয় লাখ ৮০ হাজার টাকা। আমার পিওনের কাছেও এর থেকে বেশি টাকা আছে।

তিনি অভিযোগকারী নারীর বিষয়ে বলেন, যিনি আমার বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ করেছেন, তিনি অতীতে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত