আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নতুন নামে আসছে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন

নতুন নামে আসছে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন

ফাইল ছবি

নতুন আঙ্গিকে, নতুন নাম নিয়ে শিগগিরই আত্মপ্রকাশ করতে যাচ্ছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম 'বাংলদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।'

সংগঠনটির একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। তরুণ সমাজের এই প্ল্যাটফর্মকে নতুন আঙ্গিকে ঢেলে সাজাতে দেশের ৬৪ জেলায় নতুন কমিটি গঠন করা হচ্ছে বলেও জানা গেছে।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, ‘দেশের মানুষের কল্যাণে সমাজ-রাষ্ট্রের অন্যায়-অনিয়ম, বৈষম্যের সমাধানে কার্যকর প্রতিবাদ এবং দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের যৌক্তিক ও ন্যায়সঙ্গত অধিকার আদায়ে এ সংগঠন কাজ করছে।

সাংগনিক কাঠামোর মাধ্যমে সারা দেশের ছাত্রসমাজের প্রতিনিধিদের নিয়ে কাজ করার স্বার্থে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, উপজেলা, থানা পর্যায়ে কমিটি গঠনের কাজ চলছে। ফলে নতুন কিছু নিয়ে আসছে আমাদের সংগঠন।’

তিনি বলেন, দেশের গতানুগতিক লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি কিংবা রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে কাজ করা ছাত্রসংগঠনের পরিবর্তে আমরা একটি নতুন সংগঠনের প্ল্যাটফর্ম ঘোষণা করতে যাচ্ছি। যা প্রকৃত অর্থে শিক্ষার্থী, সমাজ-রাষ্ট্রের কল্যাণে দেশপ্রেম, ত্যাগ ও সেবার মানসিকতা নিয়ে কাজ করবে।'

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন বলেন, 'নতুন আঙ্গিকে আসছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। প্রিয় সংগঠনকে ঢেলে সাজাতে আমরা দেশের ৬৪টি জেলায় কমিটি হালনাগাদ করতে কাজ শুরু করছি। ইতিমধ্যে সব জেলায় আমায় আমাদের কমিটির ফরম্যাট রেডি করা হয়েছে। আশা করি খুব দ্রুত আমরা জাতীয় সম্মেলন করে আমাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেব।’

তিনি বলেন, ‘ঢাকাসহ সারা দেশে সব কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের কমিটি দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নামের আলোকে আমরা আমাদের সংগঠনের নাম সংক্ষিপ্ত করার পরিকল্পনা নিয়েছি। আমরা সংবাদ সম্মেলন করে অতি দ্রুত আমাদের সংগঠনের নাম প্রকাশ করব।’

এদিকে জানা গেছে সম্ভাব্য ‘ছাত্র পরিষদ’ নামে আসছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তবে সংগঠনটির নেতারা বলছেন, সংগঠনের নাম কী হচ্ছে, সেটি খুব শিগগিরই সংবাদ সম্মেলন করে জানানো হবে।

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদকে আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। এ জন্য দেশব্যাপী নতুন কমিটি গঠনের কাজ চলছে। আমরা হয়তো সংগঠনের নামটি কিছুটা সংক্ষিপ্ত করব। তবে নামটি এখনো চূড়ান্ত করা হয়নি।

তিনি বলেন, ‘আমরা সবসময় দেশের প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্যাতন-নিপীড়ন, ভর্তি সহায়তা, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। পাশাপাশি আমরা ব্লাড ব্যাংক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবী টিম গঠনের প্রক্রিয়া চলছে।’

শেয়ার করুন

পাঠকের মতামত