আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে মার্কিন-রুশ পরমাণু যুদ্ধ

যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে মার্কিন-রুশ পরমাণু যুদ্ধ

নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে রাশিয়া ও আমেরিকার মধ্যে। এর জেরে যে কোনো সময় পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে দুই দেশের। রাশিয়ার একজন উর্ধ্বতন সেনা কর্মকর্তা সম্প্রতি এ আশঙ্কা প্রকাশ করেছেন।

রাশিয়ার ওই শীর্ষ সেনা কর্মকর্তা বলেন, রুশ সীমান্তের কাছে আমেরিকা যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে, তার কারণে আশঙ্কা করা হচ্ছে, দেশটি রাশিয়ার ওপর আকস্মিকভাবে পরমাণু হামলা চালাতে পারে। তার মতে, এ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্র হামলার আগে নিজের প্রতিরক্ষা ব্যুহ তৈরির চেষ্টা করছে।

রাশিয়ার জেনারেল স্টাফের মেইন অপারেশন ডিপার্টমেন্টের ফার্স্ট ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল ভিক্টর পোজনিখির মস্কোয় আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে এমন আশঙ্কার কথা প্রকাশ করেন।

তিনি বলেন, আমেরিকা পরমাণু হামলা চালালে জবাবে রাশিয়া যদি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাহলে সেসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য আমেরিকা রুশ সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যুহ গড়ে তোলার চেষ্টা করছে। এসব তৎপরতা থেকে বোঝা যাচ্ছে, রাশিয়ার ওপর মার্কিন পরমাণু হামলার আশঙ্কা অনেক বেশি জোরালো হয়েছে।

মার্কিনীদের মিত্র দেশগুলোর প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে জেনারেল পোজনিখির আরো বলেন, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সুযোগ দিচ্ছে যে সব দেশ, সম্ভাব্য যুদ্ধে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ যুদ্ধ শুরু হয়ে গেলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হবে রাশিয়ার প্রধান টার্গেট।

এছাড়া, পরমাণু যুদ্ধে হলে এসব দেশের ওপর পরমাণু ওয়ারহেডবাহী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস বা বিস্ফোরিত হবে, যা থেকে মারাত্মক রকমের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে। তাই এ সব দেশ ওই যুদ্ধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

রাশিয়া এ পরিস্থিতিতে এ ধরনের সুযোগ করে দেয়া থেকে সংশ্লিষ্ট দেশগুলোকে সরে যাওয়ার কথা বলছে। একই সাথে তারা যুক্তরাষ্ট্রকেও এ ধরনের যুদ্ধের রাস্তা থেকে সরে আসারও আহ্বান জানায় রাশিয়া।

শেয়ার করুন

পাঠকের মতামত