আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় জইশ-ই-মোহাম্মদের মাসুদ আজহার

জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় জইশ-ই-মোহাম্মদের মাসুদ আজহার

চীন আপত্তি তুলে নেয়ার পর জইশ-ই-মোহাম্মদের (জেইএম) নেতা মাসুদ আজহার সন্ত্রাসী তালিকায় যুক্ত করেছে জাতিসংঘের 1267 স্যাংশনস কমিটি।

বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন। এতে বলা হয়, ভারত ২০১৬ সাল থেকে আজহারকে এই তালিকাভুক্ত করার জন্য প্রচেষ্টা চালিয়ে আসছে।

জেইএম গত ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ওপর হামলার দায় স্বীকারের পর দেশটির প্রচেষ্টা আরও জোরদার হয়।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ভারতের প্রস্তাবটি সমর্থন করে স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। কিন্তু চীনের আপত্তি কারণে এই প্রক্রিয়া থেমে যায়।

এদিন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং জানান, নিষেধাজ্ঞা তালিকায় আজহারকে অন্তর্ভুক্তির প্রস্তাবটি পুনরায় পর্যবেক্ষণ করে এক্ষেত্রে বেইজিংয়ের যে আপত্তি ছিল, তা তুলে নেয়া হলো।

পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল নিশ্চিত করেছেন, জেইএমের নেতার ওপর আরোপকৃত নিষেধাজ্ঞা জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করবে পাকিস্তান।

এর ফলে আজহার দেশের বাইরে যেতে এবং অস্ত্র রাখতে পারবে না। এছাড়া জেইএম নেতার সম্পত্তি ফ্রিজ করা হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত