আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

সৌদির ২ তেল উত্তোলন কেন্দ্রে ড্রোন হামলা

সৌদির ২ তেল উত্তোলন কেন্দ্রে ড্রোন হামলা

দুটি তেল উত্তোলন কেন্দ্রে সশস্ত্র ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সৌদি আরব। মঙ্গলবার দেশটির জ্বালানি মন্ত্রী খালিদ আল -ফালিহ এ দাবি করেছেন।

সৌদি আরব এমন সময় এ দাবি করলো যখন দুদিন আগে দেশটি জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাত উপকূলে তাদের দুটি তেলবাহি ট্যাংকারে হামলা চালানো হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী রিয়াদ থেকে ২০০ মাইলের বেশি পশ্চিমে তেল উত্তোলন কেন্দ্র দুটি অবস্থিত। এ ঘটনার পর অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৭১ দশমিক ২০ ডলারে বিক্রি হয়েছে।

জ্বালানি মন্ত্রী খালিদ জানিয়েছেন, হামলার কারনে একটি কেন্দ্রে আগুন ধরে গিয়েছিল। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। অপর কেন্দ্রটিতে অল্পমাত্রার ক্ষতি হয়েছে। তবে এই কারনে তেল উৎপাদন বা রপ্তানিতে কোনো সমস্যা হয়নি।

তিনি বলেছেন, ‘এই হামলাগুলো এটাই প্রমাণ করছে ইরানের মদদপুষ্ট ইয়েমেনের হুতি মিলিশিয়াসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মোকাবেলা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

এর আগে হুতি নিয়ন্ত্রিত মাসিরাহ টেলিভিশন চ্যানেল জানিয়েছিল, ‘ইয়েমেনে অব্যাহত আগ্রাসন ও অবরোধের’ জবাবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত