আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইরানের কল পেতে টেলিফোন নিয়ে অপেক্ষায় যুক্তরাষ্ট্র

ইরানের কল পেতে টেলিফোন নিয়ে অপেক্ষায় যুক্তরাষ্ট্র

ইরানের কাছ থেকে ফোনকলের আশায় টেলিফোন সেট সামনে নিয়ে বসে আছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের পক্ষ থেকে কোনো ধরনের ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না।

শুক্রবার এমনটিই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা। খবর ওয়াশিংটন পোস্ট ও রয়টার্সের।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানের সঙ্গে সরাসরি কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন।আর এ কারণে তাদেরকে আমাদের নম্বরও দেয়া হয়েছে।

আমরা তাদের ফোনকলের অপেক্ষায় টেলিফোন সেটের সামনে অপেক্ষা করছি। কিন্তু ইরানের পক্ষ থেকে এখনও কোনো বার্তা পাওয়া যায়নি, বলেন তিনি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অসততার অভিযোগ তুলে ইরানি সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তেহরানের কাঁধে বন্দুক রেখে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পর ইরানের লাগাম টেনে ধরতে তিনি কূটনৈতিক রুট খুঁজছেন। একদিকে পারস্য উপসাগরে তিনি নৌ ও বিমান শক্তির উপস্থিতি জোরদার করেছেন, অন্যদিকে ইরানি তেল রফতানি বন্ধের সর্বাত্মক উপায়ে চেষ্টা করেছেন।

তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধিকে ভয় প্রদর্শনের জন্য একধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ বলে আখ্যা দিয়েছে তেহরান।

চলতি সপ্তাহে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেকটি পরমাণু আলোচনার জন্য বসবে না ইরান। এ ধরনের আলোচনাকে বিষাক্ত হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

ইরানের সশস্ত্র বাহিনীর রাজনৈতিক উপ-কমান্ডার রাসুল সানাই রেড বলেন, আমাদের ওপর চাপ প্রয়োগ ও নিষেধাজ্ঞার পর আলোচনায় বসার প্রস্তাব হচ্ছে কাঁধে বন্দুক রেখে বন্ধুত্বের জন্য ডাক দেয়া।

সানাই রেড বলেন, মার্কিন নেতাদের আচরণ হচ্ছে রাজনৈতিক খেলার মতো। যার মধ্যে হুমকি ও চাপ রয়েছে। আবার তারা শান্তিপূর্ণ প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে আলোচনার ইচ্ছাও পোষণ করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত