আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারতে সংসদ সদস্যসহ ১১ জন খুন

ভারতে সংসদ সদস্যসহ ১১ জন খুন

ভারতের অরুণাচল রাজ্যে সন্দেহভাজন নাগা জঙ্গিদের হাতে খুন হয়েছেন এক বিধায়ক (সংসদ সদস্য) এবং তার আরো ১০ সঙ্গী। মঙ্গলবার রাজ্যের  তিরাপ জেলার বোগাপানি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, প্রায় ২০ জন আততায়ী ঘিরে ফেলে পশ্চিম খোনসা বিধানসভার বিধায়ক তিরং আবো এবং তার সঙ্গীদের। হামলাকারীদের প্রত্যেকের হাতেই ছিল অত্যাধুনিক স্বয়ংক্রিয় রাইফেল। তিরং ও তার সঙ্গীদের ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে আততায়ীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিরং এবং তার ১০ সঙ্গীর।

তিরাপের জেলাশাসক পি এস থুঙ্গন জানিয়েছেন, আততায়ীদের হাতে বিধায়কসহ ১১ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন(খাপলাং) গোষ্ঠীকে সন্দেহ করছে। তিরাপ জেলায় ওই সংগঠনের যথেষ্ট প্রভাব রয়েছে। খাপলাং গোষ্ঠীর একটি অংশ আলোচনায় বসার বার্তা দিলেও, ওই সংগঠনের মিয়ানমার থেকে নিষ্ক্রিয় অংশ এখনও আলোচনায় রাজি নয়।

ন্যাশনাল পিপলস পার্টির ওই বিধায়ক সদ্য সমাপ্ত অরুণাচল বিধানসভা নির্বাচনে পশ্চিম খোনসা কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন এবং তিনি তার কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন।

অরুণাচল পুলিশের আইজি সুনীল গর্গ জানিয়েছেন, তারা সন্দেহ করছেন জঙ্গিরাই হত্যা করেছে তিরং ও তার সঙ্গীদের। ঘটনাস্থলে পৌঁছেছে অসম রাইফেলস এবং পুলিশ। তারা জঙ্গিদের খোঁজে চিরুণি তল্লাশি শুরু করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত