আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তান

পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তান

নতুন প্রযুক্তির ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনী বলেছে, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য শাহিন-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তারা। এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ভারতের প্রতি শান্তি আলোচনা পুণরায় শুরুর আহ্বান জানানোর পর দিনই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর প্রকাশ করলো পাকিস্তান সেনাবাহিনী। তারওপর আবার এদিন ভারতের জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, শাহিন-২ নামের এই ক্ষেপণাস্ত্র সাধারণ ও পারমাণবিক- উভয় ধরনের অস্ত্র বহনে সক্ষম। এর আক্রমণের পাল্লা দেড় হাজার কিলোমিটার।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আসিফ গফুর এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের পারমাণবিক সক্ষমতার প্রমাণ। তিনি বলেন, শাহিন-২ সম্পূর্ণভাবে কৌশলগত চাহিদা পূরণে সক্ষম, যা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য দরকার।

সেনা ও প্রতিরক্ষা দফতরের শীর্ষ  কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন। এই পরীক্ষার পর পাকিস্তান সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী ইমরান খান।

এ বছরের শুরু থেকেই দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে। উভয় দেশ পাল্টাপাল্টি একে অন্যের ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে। এতে ভারতীয় দুটি বিমান ধ্বংস করেছে পাকিস্তান। এক পাইলটকে আটক করে পড়ে ফেরত পাঠিয়েছে।

ভারত অধিকৃত কাশ্মিরের পুলাওয়ামায় ভারতীয় আধাসামরিক বাহিনীর গাড়িতে আত্মঘাতি বোমা হামলায় ৪৪ জওয়ান নিহত হওয়ার পর উভয় দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আলজাজিরা

শেয়ার করুন

পাঠকের মতামত