আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বিজেপির নিরঙ্কুশ বিজয়, ২৯ মে মোদির শপথ

বিজেপির নিরঙ্কুশ বিজয়, ২৯ মে মোদির শপথ

ভারতের ১৭ তম লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর উচ্ছাসে ভাসছেন ক্ষমতাসীন বিজেপি ও দলটির নেতৃত্বাধীন জোট এনডিএ’র নেতাকর্মীরা। অন্যদিকে কংগ্রেসসহ বিরোধী শিবিরে নেমে এসেছে কবরের নীরবতা।
লোকসভার নির্বাচন হওয়া ৫৪২টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ ৩৪৯টি আসন পেতে চলেছে। এরমধ্যে বিজেপি একাই ৩০০’র বেশি আসন পেতে যাচ্ছে। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউপিএ পেয়েছে ৯১ আসন। অন্যরা ১০২টি আসন পেয়েছে। গত তিন দশকের মধ্যে প্রথমবারের মতো বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে। বিপুল বিজয় নিশ্চিত করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার এক টুইটে বলেছেন, ‘ভারত আবার জিতে গেল’। তিনি আগামী ২৯ মে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি এবং বিশ্ব নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে নির্বাচনের ফলাফল ভারতের শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। স্টক মার্কেটের মূল্যসূচক বাড়ার আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়। খবর এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকার।
২০১৪ সালের নির্বাচনে বিজেপি ২৮২ আসনে জয় পেয়েছিল, এনডিএ’র আসন দাঁড়িয়েছিল ৩৩৬। এবার বিজেপির বিশাল ব্যবধানের এই জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বলেছেন, ‘আবারও ভারত জিতেছে। আমরা একসঙ্গে লড়বো। একসঙ্গে সমৃদ্ধ হবো। আমরা একত্রে শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক ভারত গড়বো। ভারত আবারও জয়ী হয়েছে। বিজয় ভারত।’ টুইটে তিনি বলেন, আমরা একসঙ্গে বড় হই। সমৃদ্ধও হই একসঙ্গে। কাজেই একইসঙ্গে শক্তিশালী ও সম্মিলিতভাবে ভারত গড়ে তুলব।
নিজেকে চাওয়ালা পরিচয় দিয়ে বছর পাঁচেক আগে ভোটের লড়াইয়ে জিতে ভারতের মসনদে বসেছিলেন মোদি। আর এবার ভোটের আগে শাসক পরিচয়ের বদলে নিজেকে চৌকিদার হিসেবে তুলে ধরেন তিনি।
কংগ্রেসের আসন ২০১৪ সালের তুলনায় এবার কিছুটা বাড়লেও তা প্রত্যাশার তুলনায় নগণ্য। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তামিল নাড়ুর ওয়েনাড আসনে জিতলেও উত্তর প্রদেশের আমেথি আসনে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থীর কাছে। নির্বাচনে দলের ও জোটের শোচনীয় পরাজয়ের পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘দেশের মানুষের রায়কে স্বাগত৷ নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা৷পরাজিতদের বলছি ভয় পাবেন না৷ এটা দুই দলের মতাদর্শের লড়াই৷ আমরা ঘুরে দাঁড়াব৷’ নির্বাচনে পরাজয়ের দায় নিয়ে রাহুল গান্ধি কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তার মা ও ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধির কাছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনও করেন রাহুল গান্ধী। পরাজয় স্বীকার করে তিনি বলেন, কোনটা ভুল হয়েছে, আজ এ নিয়ে আলোচনার দিন নয়। জনতা নরেন্দ্র মোদিকে স্বতঃস্ফূর্ত রায় দিয়েছে। জানতার রায়কে সম্মান জানাচ্ছি। জনগণই মালিক। জনগণের রায়কে সম্মান জানাচ্ছি। তিনি বলেন, পরাজয় খতিয়ে দেখতে ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছে।
দলের কর্মী ও সমর্থকদের উদ্দেশে রাহুল বলেন, ভাবনার কখনো পরাজয় হয় না। ভয় করবেন না। একসঙ্গে লড়ে মোকাবেলা করব আমরা।
উত্তর প্রদেশের আমেথি নেহেরু পরিবারের ও কংগ্রেসের দুর্ভদ্য ঘাটি। ওই আসন থেকে তিনবারের সংসদ সদস্য রাহুল এবার ধরাশায়ী হয়েছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে। আমেথির পরাজয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে স্বল্প জবাবে বলেন, স্মৃতি ইরানিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যাশা করছি, ওই আসনের মানুষকে স্মৃতি ইরানি ভালোবাসা দিয়ে দেখাশোনা করবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত