আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পশ্চিমবঙ্গে দফায় দফায় সংঘর্ষ, বিজেপি নেতা গুলিবিদ্ধ

পশ্চিমবঙ্গে দফায় দফায় সংঘর্ষ, বিজেপি নেতা গুলিবিদ্ধ

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সংঘর্ষ, হামলা ও বাড়িতে ঢুকে নারীদের শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। শুক্রবার রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

পশ্চিমবঙ্গের দুর্গাপুরের লাউদোহা এলাকার পাটশাওড়া গ্রামে বাড়িতে ঢুকে স্থানীয় বিজেপি নেতাকর্মীদের হামলার অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল কর্মীরা। গভীর রাতে তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে ঢুকে রড দিয়ে মারধর ও বাড়িতে থাকা নারীদের শ্লীলতাহানির অভিযোগ করেছে দলটির নেতাকর্মীরা। তারা জানায়, রাতের অন্ধকারে তাদের বাড়িতে রড, শাবল ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বিজেপির নেতাকর্মীরা।

শুক্রবার ভোরের দিকে পাটশাওড়া গ্রামের স্থানীয় তৃণমূলের কর্মী প্রতিমা বাগদির বাড়িতে রড, শাবল ও ধারালো অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর চালায় বিজেপি সমর্থকরা। হামলা ও ভাংচুরের পর মারধর করা হয় তার পরিবারের নারীসহ অন্যান্য সব সদস্যদের। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা জানায়, বিজেপির নেতাকর্মীরা তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালিয়ে মারধর করে হাত ভেঙে দিয়েছে। ঘর থেকে টেনে বের করে নারীদের শ্লীলতাহানির চেষ্টাও করা হয়েছে।

এ ঘটনায় দুর্গাপুরের ফরিদপুর থানায় ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করেছে তৃণমূল। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতাকর্মীরা।

এছাড়াও রাজ্যের বাঁকুড়ার শালতোড়া এলাকায় তৃণমূল ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সশস্ত্র সংঘর্ষ হয়েছে। এ সময় বিদ্যুৎ দাস নামে এক স্থানীয় বিজেপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তার বাম কানে গুলি লেগেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। স্থানীয় তৃণমূল নেতা কালীপদ রায়ের নির্দেশে পুলিশের সামনেই গুলি চালিয়েছে ক্ষমতাসীন দলের কর্মীরা বলে অভিযোগ করেছে বিজেপি কর্মীরা। ঘটনার পর কালিপদ রায়কে গ্রেফতার ও শালতোড়া থানার ওসির বদলির দাবিতে থানা ঘেরাও করে তারা।

তবে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা কালীপদ রায়। বিজেপির কর্মীরা হঠাৎ করেই বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বলে তিনি অভিযোগ করেন।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে ৩০০-র বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জিতেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ৫৪২ আসনের মধ্যে ৩৪২ আসনে এগিয়ে রয়েছে এই জোট। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৯১ আসন। এদিকে পশ্চিমবঙ্গের মোট ৪২টি আসনের মধ্যে বিজেপি পায় ১৮টি আসন। গত নির্বাচনে এই রাজ্যে মাত্র দুইটি আসনে জয়ী হয়েছিল দলটি। দলের এমন উত্থানের পর আগামীতে রাজ্যের ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন বিজেপি নেতাকর্মীরা।

শেয়ার করুন

পাঠকের মতামত