আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইফতারে যোগ দিয়ে চমকে দিলেন নেদারল্যান্ডসের রাজা

ইফতারে যোগ দিয়ে চমকে দিলেন নেদারল্যান্ডসের রাজা

নেদারল্যান্ডসের হেগ শহরের ট্র্যান্সভালে এক কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে উপস্থিত সবাইকে চমকে দিয়েছেন দেশটির রাজা উইলেম-অ্যালেক্স্যান্ডার।
তিনি হঠাৎ এই কমিউনিটি সেন্টারে উপস্থিত হন বলে স্থানীয় সংবাদপত্র এডি’র বরাত দিয়ে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় ইংরেজি গণমাধ্যম এনএল টাইমস।

ডাচ রাজা হঠাৎ এলেও তাকে খাওয়াতে মোটেও সমস্যা হয়নি আয়োজকদের। কারণ তাদের কাছে অতিরিক্ত খাবার ছিল। তবে স্থানীয়দের কেউ জানতো না যে তিনি আসবেন।

গত ১৭ মে শুক্রবার গণমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার ইফতার অনুষ্ঠানটিতে রাজার আগমনের বিষয়টি গোপন রাখা হয়।

আরও বলা হয়, উইলেম-অ্যালেক্স্যান্ডারের আগমনের বিষয়টি গোপন রাখার কারণ হলো এ নিয়ে কেউ যেন ব্যতিব্যস্ত না হয়। কেউ যেন অস্বস্তি বোধ না করে।

এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকা তরুণ নাদির আব্দেল মৌমেন যখন রোজা ভাঙতে যাবেন, ঠিক তখনই রাজাকে তার পাশে বসতে দেখেন।

তিনি বলেন, আমি তো প্রথমে কথোপকথনের কোনও বিষয় খুঁজে পাচ্ছিলাম না। বুঝতে পারছিলাম না রাজনীতি নাকি অন্য কিছু নিয়ে কথা বলবো।

তিনি আরও বলেন, রাজা তার মরক্কো সফর নিয়ে কথা বলে কথোপকথন শেষ করেন। এটা তার প্রথম ইফতার বলেও উল্লেখ করেন তিনি।

কানসু আলকুর্ট নামের আরেকজন বলেন, রাজাকে আমার পাশে বসতে দেখে আমি প্রথমে একেবারে নির্বাক হয়ে যাই। আমি কখনো ভাবিনি যে রাজার সঙ্গে আমার দেখা হবে। অথচ আজ তিনি আমার পাশে বসে ইফতার করলেন। সত্যিই বিস্ময়কর।

শেয়ার করুন

পাঠকের মতামত