আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

রাশিয়ায় টিএনটি প্ল্যান্টে বিস্ফোরণে নিখোঁজ ২, আহত ৪২

রাশিয়ায় টিএনটি প্ল্যান্টে বিস্ফোরণে নিখোঁজ ২, আহত ৪২

রাশিয়ার মধ্যাঞ্চলের ডিজারঝিনস্কের একটি ট্রাইনাইট্রোটলুইন (টিএনটি) প্ল্যান্টে একাধিক বিস্ফোরণে দুজন নিখোঁজ এবং কমপক্ষে ৪২ আহত হয়েছেন।

রুশ টেলিভিশন নেটওয়ার্ক আরটি এক প্রতিবেদনে জানায়, শনিবারের এসব বিস্ফোরণের ফলে আশেপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো শহর ধোঁয়ায় ছেয়ে গেছে।

প্রতিবেদনটিতে বলা হয়, এসব বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত আরেকটি শহরের মানুষ শব্দ শুনতে পান।

আরও বলা হয়, এসব বিস্ফোরণের ফলে আশেপাশের ভবনগুলোর জানালাগুলো ভেঙে চুর্ণবিচুর্ণ হয়ে গেছে। কোনও কোনও ভবনের ছাদের পলেস্তারা খসে পড়েছে।

বিস্ফোরণের পর ডিজারঝিনস্কের বাসিন্দারা রাস্তায় ধোয়ার কুণ্ডলী দেখেছে এবং কর্তৃপক্ষ শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।

এতে বলা হয়, সব কর্মীকে নিরাপদে সরানো হয়েছে বলে জানিয়েছে প্ল্যানটির প্রশাসন। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষের মতে, এখনও দুজন নিখোঁজ আছেন।

ইমার্জেন্সি সার্ভিসেসের বরাত দিয়ে এই প্রতিবেদনে বলা হয়, এসব বিস্ফোরণে সবমিলিয়ে ৪২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর।

রুশ টেলিভিশন নেটওয়ার্কটি জানায়, এই টিএনটি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিস্ফোরণের ঘটনা এটিই প্রথম নয়। গত ৪ এপ্রিলে প্রতিষ্ঠানটির একটি একতলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও জানায়, এদিনের আগুন নেভাতে প্রায় এক ঘণ্টা লেগে যায় এবং সৌভাগ্যক্রমে এখানকার প্রত্যেকেই অক্ষত ছিলেন। তবে গত আগস্টের ভয়াবহ বিস্ফোরণে পাঁচজন নিহত হন।

উল্লেখ্য, জার্মান রসায়নবিদ জুলিয়াস উইলব্রান্ড ১৮৬৩ সালে প্রথম টিএনটি প্রস্তুত করেন। এটা হলুদ রঙ হিসেবে ব্যবহৃত হত। প্রথমদিকে এটাকে বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হত না। কারণ প্রচলিত বিস্ফোরকের তুলনায় এটি ছিল কম ক্ষমতাসম্পন্ন এবং এটাকে ডেটোনেট করা খুবই কষ্টসাধ্য ছিল। ১৯১০ সালে টিএনটি নিরাপদভাবে তরল অবস্থায় পাত্রে ভরা সম্ভব হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত