আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ঘুম ভেঙেই ১১ ফুট লম্বা কুমিরের মুখোমুখি বৃদ্ধা

ঘুম ভেঙেই ১১ ফুট লম্বা কুমিরের মুখোমুখি বৃদ্ধা

কোনও মানুষই হঠাৎ করে তার বাসায় কুমির দেখে অবাক হতে চায় না। কিন্তু ঘুম ভেঙেই এমন এক পরিস্থিতির শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ারওয়াটার শহরের এক ৭৭ বছর বয়সী নারী।

শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে একটি উচ্চশব্দে হঠাৎ ঘুম ভেঙে যায় ম্যারি উইসছুসেন নামের এই বৃদ্ধার। এরপর তিনি রান্নাঘরে ঢুকে অ্যালিগেটর প্রজাতির ১১ ফুট লম্বা একটি কুমিরের মুখোমুখি হন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের শাখা স্পেকট্রাম নিউজের খবরে এসব কথা বলা হয়। উইসছুসেন স্পেকট্রামকে বলেন, নিজের থাকার জায়গা দখলকারী সরীসৃপটি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল।

এরপর তিনি তার শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে ৯১১-তে কল করেন। ক্লিয়ারওয়টার পুলিশ ডিপার্টমেন্টের মতে, এই পুরুষ প্রজাতির কুমির রান্নাঘরের নিচের জানালাগুলো ভেঙে সেখানে ঢোকে।

স্পেকট্রাম নিউজের খবরে বলা হয়, বাসাটির জানালা ভাঙার আগে কুমিরটি যখন ড্রেনের ভেতরে ঢোকার চেষ্টা করে, তখন বিষয়টি বুঝতে পেরেছিলেন এই এলাকায় সংবাদপত্র বিতরণকারী প্যাট্রিসিয়া পেকোরা।

এই নারীর বরাত দিয়ে সিএনএনের শাখাটিতে প্রকাশিত খবরে বলা হয়, তখনকার শব্দ শুনে তার মনে হয় কিছু একটা পড়ে বা ভেঙে গেছে। তাই তিনি ৯১১-তে কল দিয়ে বলেছিলেন, শব্দটি স্বাভাবিক নয়।

পুলিশের মতে, একজন শিকারিকে ডাকা হয় এবং কোনও ধরনের হতাহত ছাড়াই বাসাটি থেকে প্রাণিটিকে নিরাপদে সরানো হয়। তবে সরীসৃপটির আঘাতে বেশ কয়েকটি মদের বোতল ভেঙেছে।

উইসছুসেন বলেন, আমি কৃতজ্ঞ কারণ প্রাণিটি আমার শোবার ঘরে আসেনি এবং দরজা ভাঙেনি। এই ঘটনা যেসব মানুষ আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

পুলিশ জানায়, এই অ্যালিগেটর প্রজাতির কুমিরের বিশ্রাম ও সুস্থতার জন্য প্রথমে একটি লোকাল স্পটে নেয়া হবে। এখান থেকে এটিকে ফ্লোরিডার ফোর্ড মিডে’র একটি প্রাইভেট অ্যালিগেটর ফার্মে নেয়া হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত