আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, নিহত ৪

পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, নিহত ৪

ভারতের পশ্চিমবঙ্গে পতাকা খোলাকে কেন্দ্র করে  বিজেপি-তৃণমূল কর্মীদের সংঘর্ষে  চার  জন নিহত হয়েছে। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ন্যাজাট এলাকায় এ ঘটনা ঘটে।

তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক জানান, শনিবার সন্ধ্যায় সন্দেশখালিতে বুথ কমিটির বৈঠক হচ্ছিল। ওই সময় দলের অফিসের পতাকা খোলা কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। যে দলীয় অফিসে বুথ কমিটির বৈঠক হচ্ছিল, কয়েকদিন আগে ওই অফিসেই বিজেপি তাদের দলীয় পতাকা লাগিয়ে দেয়। এ দিন সেই পতাকা খুলে ফের তৃণমূলের পতাকা লাগানোর চেষ্টা করতেই বিজেপি কর্মীরা বাধা দেয়। পাল্টা প্রতিবাদ করে তৃণমূল কর্মীরা। এ সময় একটি গুলি এসে লাগে তৃণমূল কর্মী কায়েমের গায়ে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালের চিকিৎসকেরা জানান, তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। বিজেপির হার্মাদরা তাকে মেরেছে। মাথায় গুলি করেছে। বিজেপি যদি মারার রাজনীতি শুরু করে আমরাও ছাড়ব না।’

তবে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু দাবি করেন, সংঘর্ষে তাদের দলের পাঁচ কর্মী নিহত হয়েছে। এদের মধ্যে তিন জনের মৃতদেহ পাওয়া গেছে।

তিনি বলেন, ‘বাকি দু’জনের দেহ পুলিশ সরিয়ে ফেলেছে বলে আমাদের কাছে খবর আসছে। সুজিত মণ্ডল, তপন মণ্ডল ও সুকান্ত মণ্ডল নামে  তিন বিজেপি কর্মীর দেহ পাওয়া গেছে, এ ছাড়া চার জন নিখোঁজ। ওই চার জনের মধ্যে শঙ্কর মণ্ডল এবং দেবদাস মণ্ডল নামে দু’জনের মৃত্যু হয়েছে বলে আমরা খবর পেয়েছি। কিন্তু পুলিশ মৃতের সংখ্যা কমিয়ে দেখাতে ওই দুজনের দেহ লোপাট করার চেষ্টা করছে।’

শেয়ার করুন

পাঠকের মতামত