আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারি গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারি গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো। অর্থপাচার মামলায় তাকে গ্রেপ্তার করা হলো।

আজ (সোমবার) ইসলামাবাদে জারদারির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় জারদারির ছেলে বিলওয়াল ভুট্টো ও মেয়ে আসিফা ভুট্টো উপস্থিত ছিলেন। এ সময় কয়েকশো নেতাকর্মী জারদারিকে বহন করা গাড়ি ঘিরে স্লোগান দেয়।

সংবাদমাধ্যম এপি এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে জারদারি ও তার বোন ফারইয়াল তালপুরের জামিনের মেয়াদ বাড়ানোর অনুরোধ বাতিল করে ইসলামাবাদ হাইকোর্ট।

হাইকোর্টের এই পদক্ষেপের পর আসিফ আলি জারদারি ও তার বোনকে গ্রেপ্তারের পথ সহজ হয়ে যায়। যদিও জারদারির বোন ফারইয়াল তালপুরকে গ্রেপ্তার করেনি দুর্নীতি-বিরোধী সংস্থাটি। এজন্য তারা কোনও ব্যাখ্যাও দেয়নি।

আসিফ আলী জারদারি বর্তমানে পাকিস্তান সংসদের নিম্নকক্ষের একজন আইন প্রণেতা। তার বোনও রাজনীতির সঙ্গে জড়িত যার বিরুদ্ধে কয়েক ডজন ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট থাকার অভিযোগ উঠেছে। এর আগে গত সোমবার কঠোর নিরাপত্তার মধ্যে এই দুজন এক শুনানিতে অংশ নেয়।

শেয়ার করুন

পাঠকের মতামত