আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মালিতে জাতিগত সহিংসতায় নিহত ৯৫

মালিতে জাতিগত সহিংসতায় নিহত ৯৫

আফ্রিকার দেশ মালিতে জাতিগত সহিংসতায় অন্তত ৯৫ জন নিহত হয়েছে। রোববার রাতভর  ডোগন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের গ্রামে হামলা চালিয়েছে প্রতিপক্ষ ফুলানি গোষ্ঠীর লোকেরা। সোমবার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জাতিসংঘের মুখপাত্র এরি কানেকো সাংবাদিকদের জানিয়েছেন, ‘আরো হামলা ঠেকাতে মালি সরকারকে’ জাতিসংঘের পক্ষ থেকে বিমান সহযোগিতা দেওয়া হয়েছে।

বানকার এলাকার মেয়র মৌলায়ে গুইন্দো রয়টার্সকে জানিয়েছেন, রোববার রাতে সাংহা জেলায় এ হামলার ঘটনা ঘটেছে। অন্ধকারে প্রতিবেশী বানকাস জেলা থেকে ফুলানিরা যেয়ে ডোগনদের গ্রামে হামলা চালায়।

প্রতিবেশী শহর বান্দিয়াগারার কর্মকর্তা সিরিয়াম কানৌতি বলেন, ‘ফুলানিদের সশস্ত্র লোকজন লোকদের ওপর গুলি ছোঁড়ে এবং গ্রাম জ্বালিয়ে দেয়।’

সাংহা মেয়র আলি দোলো জানান, ৯৫টি মৃতদেহ এখন পর্যন্ত পাওয়া গেছে। তবে গ্রামটি এখন জ্বলন্ত অবস্থায় রয়েছে। এ কারনে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

তিনি বলেন, ‘প্রায় ৩০০ বাসিন্দার মধ্যে কেবল ৫০ জনের সাড়া পাওয়া গেছে।’

ডোগন ও ফুলানি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বহু পুরোনো। এর মূল কারণ ডোগনরা প্রথাগত পদ্ধতিতে চাষবাস করে জীবিকা নির্বাহ করে। আর পশ্চিম আফ্রিকা থেকে আসা ফুলানি গোত্রের লোকেরা কিছুটা যাযাবর জীবনযাপন করে। এই দুই গোষ্ঠীর মধ্যে মূল বিরোধটি জমির মালিকানা নিয়ে।

শেয়ার করুন

পাঠকের মতামত