আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

৪.৪ বিলিয়ন ব্যয়ের শতভাগ অর্থ আসে ইমিগ্রেশন ফি থেকেই

৪.৪ বিলিয়ন ব্যয়ের শতভাগ অর্থ আসে ইমিগ্রেশন ফি থেকেই

যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ এবং ইমিগ্রেশন সার্ভিসের বিশ্বব্যাপী কার্যক্রমের পুরো বাজেটের প্রায় শতভাগ ইমিগ্রেশন ফি থেকেই নির্বাহ করা হয়। বিগত অর্থবছর, অর্থাৎ ২০১৮ সালে ইউএসসিআইএসের বাজেট ছিল ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। আর সেই বাজেটের ৯৭ শতাংশ মেটানো হয় ফির টাকা দিয়ে। ২০১৮ সালের পরিসংখ্যানবিষয়ক ইউএসসিআইএসের বার্ষিক রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে এ রিপোর্ট প্রকাশ করা হয়।
পরিসংখ্যান অনুসারে, ইমিগ্রেশন সার্ভিস ৮৭ লাখ বেনিফিটের আবেদন গ্রহণ করেছে। ২৩৭টি বিশ্বব্যাপী অফিসের ১৯ হাজার কর্মকর্তা ও কন্ট্রাক্টর এ আবেদনের রিসিপ্টসমূহের ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ৭ লাখ ৫৭ হাজার মানুষ নাগরিকত্ব নিয়েছেন এবং ১১ লাখকে গ্রিন কার্ড দেওয়া হয়েছে। ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে ২১ লাখ মানুষকে। এছাড়া ইমিগ্রেশন কল সেন্টার ১ কোটি ৪০ লাখ কন্ট্রাক্ট সেন্টার কল গ্রহণ করেছে। আর নতুন লোক নিয়োগ ভেরিফাই করেছে ৩ কোটি ৭০ লাখ।
২০১৮ সালে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন বিভাগের বাজেট ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালে বেনিফিটের আবেদনও ২০১৭ সাল থেকে ৭ শতাংশ বেড়েছে। এই বৃদ্ধি বিগত পাঁচ বছরে প্রায় ২৮ শতাংশ বলে পরিসংখ্যানে জানানো হয়। সিটিজেনশিপ আবেদন ২০১৪ সাল থেকে ১৮ শতাংশ বেড়েছে।
গ্রিনকার্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছে ল’ফুল পার্মানেন্ট রেসিডেন্ট (এলপিআর), যারা পরিবারের মাধ্যমে, নিয়োগকারী বা মানবিক কারণে অ্যাসাইলাম বা রিফিউজি হয়েছেন। এলপিআর হচ্ছে যারা আমেরিকায় অবস্থান করে গ্রিনকার্ডের আবেদন করে। আর রয়েছে যারা স্বদেশে বৈধ ইমিগ্রেশনের জন্য আবেদন করে।
২০১৮ সালে প্রায় ১১ লাখ মানুষ এলপিআর স্ট্যাটাস পেয়েছে, যাদের সংখ্যা ৫২ শতাংশ। অন্যদিকে ইউএসসিআইএস প্রায় ৬ লাখ ৩০ হাজার গ্রিনকার্ডের আবেদন প্রসেস করেছে ২০১৮ সালে, যা প্রায় ৪ শতাংশ বেড়েছে ২০১৭ সাল থেকে। কাজের ভিত্তিতে ল’ফুল পার্মানেন্ট রেসিডেন্টের সংখ্যা কিছুটা কমেছে। ২০১৮ সালে এ ক্যাটাগরিতে ১ লাখ ২০ হাজার আবেদন গৃহীত হয়েছে। ২০১৮ সালে রিফিউজি/অ্যাসাইলিদের গ্রিনকার্ডের প্রায় ১ লাখ ১৫ হাজার আবেদন প্রক্রিয়াজাতকরণ করা হয়েছে। গ্রিনকার্ডের প্রায় ৯১ শতাংশ আবেদন ২০১৮ সালে প্রসেসিং করা হয়েছে।এছাড়া গ্রিনকার্ড নবায়নের জন ১১ লাখ আবেদন প্রসেস করেছে।
যুক্তরাষ্ট্র ২০১৮ সালে প্রায় ৮২ হাজার অ্যাসাইলাম আবেদন ইমিগ্রেশন অফিসে নিষ্পত্তি করেছে। তা বিগত বছর থেকে ৬১ শতাংশ বেশি। ২০১৮ সালে ইউএসসিআইএস ‘লাস্ট ইন ফার্স্ট আউট’ সিস্টেমে অ্যাসাইলাম আবেদন প্রসেস শুরু করে। আর তাতে কিছুটা অগ্রগতি হয়েছে বলে রিপোর্টে জানানো হয়। ব্যাকলগ তাতে ২০১৭ সাল থেকে ২৩ শতাংশ কমেছে বলে উল্লেখ করা হয়।
তাছাড়া বিশ্বাসযোগ্য ভয় রয়েছে স্বদেশে গেলে তা নিয়েও ইউএসসিআই সজাগ থাকবে। ইউ ভিসা প্রসেসিং সম্পন্ন করা হয়েছে ২০১৮ সালে প্রায় ২২ হাজার ২০০টি, যা ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু গত পাঁচ বছরে তা ১৩ শতাংশ কমেছে। ইউএসসিআইএস টেম্পরারি প্রটেকশন স্ট্যাটাসের ২ লাখ ৬২ হাজার ৩০০ আবেদন (যা বিগত বছরের ৫৫ শতাংশ বেশি) প্রসেস করেছে।-ঠিকানা

শেয়ার করুন

পাঠকের মতামত