আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ওমান উপসাগরে ট্যাংকারে হামলায় ইরান দায়ী: মার্কিন সামরিক বাহিনী

ওমান উপসাগরে ট্যাংকারে হামলায় ইরান দায়ী: মার্কিন সামরিক বাহিনী

ওমান উপসাগরে রাসায়নিকবাহী জাপানি ট্যাংকার থেকে ইরানের বিপ্লবী বাহিনীর অবিস্ফোরিত মাইন অপসারণের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মার্কিন সেনাবাহিনী। এর আট ঘন্টা আগে ওই ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, এটাই প্রমাণ করে ইরান উপসাগরে ট্যাংকারে হামলার সঙ্গে সংশ্লিষ্ট।

বৃহস্পতিবার ওমান উপসাগরে দুটি ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর একটি ছিল রাসায়নিকবাহী জাপানের মালিকানাধীন কোকুকা কোরাজাস। অপরটি নরওয়ের মালিকানাধীন ফ্রন্ট আলটেয়ার। বিস্ফোরণের পরপর দুটি ট্যাংকার থেকে ক্রুদের উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আকাশ থেকে ধারণ করা ঝাপসা সাদাকালো ভিডিও ফুটেজে দেখা গেছে, কোকুকা কোরাজাস ট্যাংকারের পাশে ছোট্ট একটি সামরিক নৌযান ভেড়ানো রয়েছে। নৌযান থেকে কেউ একজন দাঁড়িয়ে ট্যাংকার থেকে কিছু একটা খুলে নিচ্ছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওই ছোট্ট নৌযানটি ইরানের বিপ্লবী বাহিনীর টহল যান ছিল। ট্যাংকারে বিস্ফোরণের পর যে বস্তুটি তারা খুলে নিয়েছিল তা ছিল অবিস্ফোরিত লিম্পেট মাইন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও  এ ঘটনার জন্য ইরানকে দায়ী করেছেন।  তিনি বলেছেন, ‘ওমান উপসাগরে যে হামলা হয়েছে সে বিষয়ে মার্কিন সরকারের মূল্যায়ন হচ্ছে- এর জন্য ইরান দায়ী।’

ইরান অবশ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশনের মুখপাত্র আলিরেজা মিরইউসেফি এক টুইটে বলেছেন, ‘ইরান দৃঢ়ভাবে যুক্তরাষ্ট্রের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছে।’ ইরান সর্বোতভাবে এই হামলার নিন্দা জানায় বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রসঙ্গত, গত মাসে সংযুক্ত আরব আমিরাত উপকূলে কয়েকটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শিকার ট্যাংকারগুলোর মধ্যে দুটি ছিল সৌদি আরবের মালিকানাধীন। ওই ঘটনার জন্যও ইরানকে দায়ী করেছিল যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন

পাঠকের মতামত