আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দক্ষিণ ইংল্যান্ডে ঘণ্টায় এক হাজার বজ্রপাত!

দক্ষিণ ইংল্যান্ডে ঘণ্টায় এক হাজার বজ্রপাত!

দক্ষিণ ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকা ইস্টবোর্নে গত মঙ্গলবার এক ঘণ্টায় এক হাজার বারের বেশি বজ্রঝড়ের ঘটনা ঘটেছে। এতে দক্ষিণ ইংল্যান্ডের প্রায় পুরো এলাকা আকস্মিক বন্যায় তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ ওই এলাকার ছয় শতাধিক বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়।

এলাকার বাসিন্দা বেলাল আহমেদ জানিয়েছেন, গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে হঠাৎ করেই গতকাল সন্ধ্যার পূর্ব মুহূর্তে আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকায় এবং বজ্রঝড় শুরু হয়। এই দুর্যোগ প্রায় ভোর রাত পর্যন্ত চলতে থাকে। এর মধ্যে অন্তত ২০-২৫ মিনিট বিরতিহীনভাবে বজ্রপাত হয়। এ সময় পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে গেলে এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কর্তৃপক্ষ এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।

এলাকার অপর এক বাসিন্দা ক্যারোল পিয়ার্স বলেন, কোনোকিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যেই বজ্রঝড় শুরু হয়। সাথে মুষলধারে বৃষ্টির সঙ্গে সমুদ্র থেকে পানির ঢেউ এসে পুরো এলাকা বন্যায় রূপ নেয়।

তিনি বলেন, ‘আমার একান্ন বছর বয়সে এমন ভয়ঙ্কর অবস্থা কখনো দেখিনি। এমনকি আমার মা, বাবা কিংবা তাদের চেয়েও যারা বেশি বয়সের তাদের মুখেও কোনোদিন এমন অবস্থার কথা শুনিনি। বজ্রপাতের শব্দে মানুষ বধির হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল।’

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, রাত ১১ টা থেকে মধ্য রাত পর্যন্ত ৪২ মিলি মিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়লে বিশ্বের নানা প্রান্তের মানুষ মন্তব্য করেন যে এমন ভয়ঙ্কর অবস্থা আমরা কখনোই দেখিনি।

উল্লেখ্য, স্থানীয় টেলিভিশন খবরে বলা হয়, ১২ ঘণ্টায় ১০ হাজার বারের বেশি বজ্রপাতের ঘটনা ঘটে।

শেয়ার করুন

পাঠকের মতামত