আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইথিওপিয়ার সেনাপ্রধান ও রাজ্যপ্রধানকে গুলি করে হত্যা

ইথিওপিয়ার সেনাপ্রধান ও রাজ্যপ্রধানকে গুলি করে হত্যা

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় এক অভ্যুত্থান চেষ্টায় দেশটির সেনাবাহিনী প্রধান ও একটি অঞ্চলের প্রেসিডেন্টকে গুলি করে হত্যা করা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, দেশটির আমহারা অঞ্চলের প্রেসিডেন্ট আমবাচিউ মেকোনেন ও তার শীষস্থানীয় এক উপদেষ্টাকে গুলি করে হত্যা করা হয়েছে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ টিভিতে এক ঘোষণা জানিয়েছেন একথা।

সরকারের মুখপাত্র জানিয়েছেন, আমহারা অঞ্চলের(রাজ্য) নিরাপত্তা প্রধান আসমিনেউ সিজে আঞ্চলিক সরকারের অফিসে এক মিটিংয়ের সময় গুলি করে ওই দুজনকে হত্যা করেন। তিনি বলেন, ওই হামলায় তারা গুরুত্বর আহত হন ও পরে মৃত্যুবরণ করেন।

আঞ্চলিক সরকারের অফিসে এই ঘটনার কয়েক ঘণ্টা পর দেশটির রাজধানী আদ্দিস আবাবায় সেনাবাহিনী প্রধান সিরি মেকননেনকে তার নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়। সেনাপ্রধানের বডিগার্ডই তার ওপর গুলি চালান। সরকারের ওই মুখপাত্র বলেন, ধারণা করা হচ্ছে এ দুটিই পরিকল্পিত হামলা এবং একই সূত্রে গাঁথা। ওই সময় সেনাপ্রধানের সাথে দেখা করতে যাওয়া এক সাবেক সেনা কর্মকর্তাকেও হত্যা করা হয়েছে।

দুটি ঘটনায়ই হত্যাকারীদের তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রিয় সরকার। দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ রোববার খুব ভোরে সামরিক পোশাকে জাতীয় টেলিভিশনে ঘোষণা দেন যে সেনাবাহিনী প্রধান সিরি মেকননেনকে গুলি করে হত্যা করা হয়েছে।

ইথিওপিয়ায় ইন্টারনেট বন্ধ রয়েছে এবং এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যাচ্ছে না।

এর আগে আবি’র অফিস ঘোষণা দেয় যে, দেশের স্বশাসিত নয়টি অঞ্চলের একটি আমহারা রাজ্যে অভ্যুত্থান সংঘটনের চেষ্টা করা হয়। আর সেটি ঠেকাতে চাওযায় হত্যা করা হয় সেনাপ্রধানকেও।

শেয়ার করুন

পাঠকের মতামত