আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারতের মহারাষ্ট্রে তিন বছরে ১২ হাজার কৃষকের আত্মহত্যা

ভারতের মহারাষ্ট্রে তিন বছরে ১২ হাজার কৃষকের আত্মহত্যা

ভারতে দেনার দায়ে কৃষকের আত্মহত্যা যেন একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর সম্প্রতি মহারাষ্ট্র রাজ্যের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী সুভাষ দেশমুখের এক পরিসংখ্যান এই অবস্থাটা যে কতটা প্রকট তা ফুটিয়ে তুলেছে।

গত ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এই তিন বছরে খরাসহ বিভিন্ন সমস্যার জেরে মহারাষ্ট্র জুড়ে প্রায় ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছেন। বিরোধী বিধায়কের প্রশ্নের জবাবে শনিবার মহারাষ্ট্রের ত্রাণ ও পুর্নবাসন মন্ত্রী সুভাষ দেশমুখ লিখিত উত্তরে এটি জানান।

দেশমুখ বলেন, শুধু গত তিন বছরেই রাজ্যে ১২ হাজার ২১ জন কৃষক আত্মহত্যা করেছেন। আর চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৬১০ জন কৃষক আত্মহত্যা করেছেন বলেও জানান তিনি। এসব কৃষকের মধ্যে ১৯২ জনের সরকারি সাহায্য পাওয়া উচিত ছিল বলেও জানিয়েছেন দেশমুখ।
মহারাষ্ট্রে ত্রাণ ও পুর্নবসান মন্ত্রী বলেন, যে ১২ হাজার ২১ কৃষকের মৃত্যু হয়েছে; তাদের মধ্যে অন্তত ছয় হাজার ৮৮৮ কৃষক পরিবারের সরকারি সাহায্য পাওয়া উচিত ছিল। কিন্তু তারা যথাসময়ে সাহায্য পাননি। মৃত্যুর পর ছয় হাজার ৮৪৫ পরিবারকে এক লাখ রুপির আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
উল্লেখ্য, কৃষক মৃত্যু ঠেকাতে ইতোমধ্যে বহু পদক্ষেপ গ্রহণ করেছে মহারাষ্ট্র সরকার। কিন্তু তারপরও গত চার বছরে শুধু ঔরঙ্গাবাদেই চার হাজার ১২৪ জন কৃষক আত্মহত্যা করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত