আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ই-সিগারেট নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্র

ই-সিগারেট নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্র

তরল নিকোটিন জাতীয় ব্যাটারি চালিত যন্ত্র ই-সিগারেট বা ইলেক্ট্রিক সিগারেট প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে নিষিদ্ধ হতে যাচ্ছে। মঙ্গলবার ২৫ জুন  ভোট গ্রহনের মাধ্যমে শহরটিকে ই-সিগারেটমুক্ত ঘোষণা করা হয়। এর ফলে সানফ্রান্সিসকোর দোকানে বিক্রি করা নিষিদ্ধ। এমনকি অনলাইনে বিক্রি করাকেও অবৈধ ঘোষণা করা হয়।

ই-সিগারেটে বিষাক্ত তামাক সেবনের বদলে আসক্তরা বাষ্পে পরিণত হওয়া তরল নিকোটিন গ্রহণ করে। এ কারণে এটি ‘ভ্যাপিং’ নামেও পরিচিত। এটি সেবনে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে তরুণ সমাজ। ২০১৭ সালে সান ফ্রান্সিস্কোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার (ইউসিএসএফ) এক গবেষণায় উঠে আসে, ২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ধূমপানের যে হার ছিল, ২০১৪ সালে সাধারণ ধূমপায়ী ও ই-সিগারেটের নেশায় আসক্তের সংখ্যা বেড়ে গেছে।

শহরের অ্যাটর্নি জেনারেল ডেনিস হেরারা বলেন, ‘ই-সিগারেট বন্ধ হওয়া প্রয়োজন। কেননা এর মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম ক্রমশ সিগারেট সেবনের দিকে ঝুঁকছে।’

তবে দেশটির সবচেয়ে জনপ্রিয় ই-সিগারেট কোম্পানি জুল ল্যাবস (সান ফ্রান্সিসকো শহরেই যার সদর দপ্তর) এ সিদ্ধান্তে আশংকা প্রকাশ করে বলছেন, ই-সিগারেট বন্ধের ফলে ধূমপায়ীরা আবার সিগারেটে ফেরত যাবে। ফলে কালোবাজার তৈরি হবে। তাই এ সিদ্ধান্ত ভালো কোনো ফল বয়ে আনবে না।
অপরদিকে ধুমপান বিরোধীরা বলছেন, কোম্পানিগুলো তরুণ সমাজকে টার্গেট করে ই-সিগারেট উৎপাদন করছে। এতে অল্প বয়সীরা উৎসাহিত হচ্ছে। বিষয়টি আমলে নিয়ে চলতি বছরের শুরুতে ২০২১ সাল পর্যন্ত ই-সিগারেট পণ্য মূল্যায়ন করতে কোম্পানিগুলোকে নির্দেশ দেয় খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

তবে ই-সিগারেট আসার পর ধুমপানের হার কমে যাওয়ার কোনও প্রমাণ নেই বলে দাবি করেন ইউসিএসএফ সেন্টার ফর টোব্যাকো কন্ট্রোল রিসার্চ অ্যান্ড এডুকেশনের গবেষক লরেন দুতরা বলেন, অনেক ধুমপায়ী তরুণ যেমন সিগারেট ছেড়ে ই-সিগারেট ধরেছেন, তেমনই অনেকে নতুন করে ই-সিগারেটের নেশায় আসক্ত হয়েছেন।

এদিকে, সান ফ্রান্সিসকো শহরের মেয়র লন্ডন ব্রিডের হাতে ১০ দিন সময় আছে নিষেধাজ্ঞা বাতিলের। এর ৭ মাস পর থেকে এ আইনটি কার্যকর হবে। যদিও আইনটি কার্যকর করা বিরাট চ্যালেঞ্জের বিষয়।

শেয়ার করুন

পাঠকের মতামত