আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

প্রবল বর্ষণে বিপর্যস্ত মুম্বাই, নিহত ৩৪

প্রবল বর্ষণে বিপর্যস্ত মুম্বাই, নিহত ৩৪

প্রবল বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত ভারতের বাণিজ্য নগরী। বেহাল দশা থানেসহ মহারাষ্ট্রের অন্যান্য জেলাও। ইতিমধ্যে বৃষ্টিজনিত কারণে বন্যায় মুম্বাই, পুনে ও থানের বিভিন্ন এলাকায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৪ জনের। আহত হয়েছেন আরও অনেকে। পরিস্থিতি এতটাই খারাপ যে মঙ্গলবার রাজ্যজুড়ে সরকারি ছুটি ঘোষণা করেছে ফড়ণবিস সরকার। সোমবার রাতে মুম্বাই পৌরসভার কমিশনারও সমস্ত স্কুল এবং কলেজ বন্ধ রাখার নির্দেশ জারি করেছেন।

গত পাঁচদিন ধরে চলা বৃষ্টিপাতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায়। তবে তা আরও খারাপ হয়েছে সোমবার থেকে। গত একদশক এই রকম বৃষ্টি হয়নি বলেও দাবি করেছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে থমকে গিয়েছে বিমান ও ট্রেন পরিষেবাও।

এপ্রসঙ্গে পুনের ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট(আইএমডি)-র আধিকারিক অনুপম কাশ্যপী জানান, গত পাঁচদিন ধরে চলা বৃষ্টির জেরে মহারাষ্ট্রের পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে উঠেছে। বিশেষ করে রাজ্যের উত্তরাংশের পরিস্থিতি খুব খারাপ। আস্তে আস্তে দক্ষিণ দিকেও বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণ। পাঁচদিন বৃষ্টিতে কোঙ্কন, গোয়ার অবস্থাও শোচনীয়।

মহারাষ্ট্র পৌরসভা সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে প্রবল বৃষ্টির জেরে মালাড-পূর্বের পিমপ্রিপড়া এলাকায় বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়ে। এতে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন আরও অনেকে। তাদের মধ্যে ১০ বছরের একটি মেয়েও রয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর।

তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। বৃহন্মুম্বাই পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, কুরার গ্রামে কিছু কাঁচা বাড়ির দেওয়াল ভেঙে ১৩ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন দমকল ও এনডিআরএফ-এর কর্মীরা। অন্যদিকে সোমবার রাত ১টা ১৫ মিনিট নাগাদ পুনের অম্বেগাঁও এলাকার সিংবাদ কলেজে পাঁচিল ভেঙে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। আর রাত সাড়ে ১২টা নাগাদ কল্যাণের ন্যাশনাল উর্দু স্কুলের দেওয়াল ভেঙে মারা যান আরো তিনজন। সব মিলিয়ে এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বিভিন্ন জায়গায় ধ্বংসস্তূপের মধ্যে অনেকে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত