আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পরিবার থেকে মুসলিম শিশুদের বিচ্ছিন্ন করছে চীন

পরিবার থেকে মুসলিম শিশুদের বিচ্ছিন্ন করছে চীন

ইচ্ছাকৃতভাবে মুসলিম শিশুদের তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করছে চীন। ফলে এই শিশুরা তাদের ধর্মীয় বিশ্বাস এবং ভাষা থেকেও বঞ্চিত হচ্ছে। নতুন এক গবেষণা অনুযায়ী, পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং প্রদেশে ওই শিশুদের রাখা হয়েছে।

হাজার হাজার প্রাপ্তবয়স্ক উইঘুর মুসলিমকে বন্দী করে রাখার খবর সামনে আসার পাশাপাশি এবার শিশুদেরও বিচ্ছিন্ন করে রাখার জন্য বোর্ডিং স্কুল তৈরির খবর পাওয়া গেছে। এ সব স্কুলে মুসলিম শিশুদের তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে।

ওই অঞ্চলের শিশুদের সঙ্গে কি ঘটেছে সে বিষয়ে জানতে বেশ কিছু নথিপত্র এবং শিশুদের পরিবারের সদস্যদের সাক্ষাতকার নিয়ে ব্যাপক প্রমান জোগাড় করতে সক্ষম হয়েছে বিবিসি।

বিভিন্ন দলিল যাচাই করে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জিনজিয়াংয়ের একটি শহরের চার শতাধিক শিশু নিখোঁজ রয়েছে। তাদের বাবা-মাকেও বিভিন্ন ক্যাম্প অথবা কারাগারে আটকে রাখা হয়েছে। উইঘুর মুসলিমদের পরিচয় নিশ্চিহ্ন করার পাশাপাশি শিশু সন্তানদেরও তাদের মূল থেকে সরানোর প্রক্রিয়া হিসেবে এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

শিনজিয়াংয়ে কড়াকড়ি আরোপ করে রেখেছে চীন। সেখানে ২৪ ঘণ্টাই বিদেশি সাংবাদিকদের পর্যবেক্ষণে রাখা হয়।
ফলে সেখান থেকে কোন ধরনের তথ্য খুঁজে বের করা সম্ভব নয়। তবে তুরস্কে আশ্রয় নেওয়া অনেক উইঘুর চীনে থাকা অবস্থায় তাদের ওপর নির্যাতন-নিপীড়নের অভিজ্ঞতা জানিয়েছেন।

ইস্তাম্বুলের বড় একটি হলে বেশ কয়েকজন মুসলিম তাদের সন্তানদের ছবি দেখিয়েছেন। ওই শিশুরা সবাই নিখোঁজ রয়েছেন। এক মা তার তিন বছর বয়সী মেয়ের ছবি দেখিয়ে বলেন, আমি জানিনা আমার সন্তানকে এখন কে দেখাশুনা করছে। তার সঙ্গে তার সন্তানের কোন যোগাযোগ নেই।

আরেকজন মা তার তিন ছেলে ও এক মেয়ের ছবি হাতে নিয়ে কাদঁতে কাঁদতে বলেন, আমি শুনেছি তাদের
একটি এতিমখানায় নিয়ে যাওয়া হয়েছে।

ওই নিখোঁজ শিশুদের বাবা-মা অথবা আত্মীয় এমন ৬০ জনের সাক্ষাতকার নিয়েছে বিবিসি। তারা জানিয়েছেন, শিনজিয়াং থেকে শতাধিক শিশু নিখোঁজ রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত