আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ওয়াশিংটন ডিসিতে আকস্মিক বন্যা

ওয়াশিংটন ডিসিতে আকস্মিক বন্যা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সোমবার এক ঘণ্টার রেকর্ড বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকা। এমনকি পানি ঢুকে পড়েছে হোয়াইট হাউসের বেজমেন্টেও।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘একেবারেই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। সবার উঁচু জায়গায় আশ্রয় নেয়া প্রয়োজন!’ ভারী বর্ষণের ফলে স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১০টার মধ্যে রেগন ন্যাশনাল এয়ারপোর্ট এলাকায় ৩.৫ ইঞ্চি পানি জমেছে। এর আগে ১৯৫৮ সালে এক ঘণ্টায় ২.২ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছিল। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ মার্ক চেনার্ড জানান, ১৮৭১ সালের পর এ নিয়ে সপ্তমবারের মতো ওয়াশিংটনে এমন রেকর্ড বৃষ্টিপাতের ঘটনা ঘটলো।

উত্তরপশ্চিমে আরলিংটন, ভার্জিনিয়াতেও সকাল ৯টা থেকে ১০ পর্যন্ত প্রায় ৫ ইঞ্চি বৃষ্টিপাত হয় বলে জানিয়েছেন মার্কি চেনার্ড। মেট্রো স্টেশনগুলোর সিলিংয়ের মাধ্যমে ভেতরে পানি ঢুকে যাওয়ায় সেখানকার পরিষেবা ব্যাহত হয়েছে। পানি ঢুকে গেছে ওয়াশিংটনের জাদুঘর ও সংগ্রহশালাগুলোতেও। ফলে সেগুলো বন্ধ করে দিতে হয়েছে। পাশাপাশি জমাট পানিতে বেশ কয়েকটি গাড়ি আটকে পড়ায় সেখান থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। ডিসি ফায়ার ও ইএমএস জানিয়েছে, ১৫ জন চালককে উদ্ধার করা হয়েছে।

পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্যে হলুদ রাবার লাইফবোট ব্যবহার করছেন উদ্ধারকারীরা। টুইটারে পোস্ট করা একটি ছবিতে উঠে এসেছে কিভাবে পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের একটি অফিসের চেয়ার-টেবিল পানিতে ভাসছে।

টুইটারে একটি ছবি পোস্ট করে সিএনএনের সাংবাদিক বেটসি ক্লেইন লিখেছেন, ‘হোয়াইট হাউস লিক করছে’,অর্থাৎ হোয়াইট হাউসের ভেতরেও পানি ঢুকেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত