আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রচারণায় বৃটিশ এমপিরা

খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রচারণায় বৃটিশ এমপিরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্যতিক্রমী প্রচারণা শুরু হয়েছে বিলাতে। প্রচারণার অংশ হিসেবে বুধবার কমনওয়েলথভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের প্রাক্কালে লন্ডনের মার্লবোরো হাউজে এক সভা অনুষ্ঠিত হয়। এ প্রচারণার মূল উদ্যোক্তা ছিলেন বৃটিশ লেবার পার্টির এমপি খালিদ মাহমুদ, লিবারেল ডেমোক্রেট দলের ফিল বেনিয়ন, কনজারভেটিভ দলের অ্যান্থিয়া ম্যাকইন্টায়ার, ক্রসবেঞ্চার লর্ড কার্লাইল ও লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক বিষয়ক সমপাদক ব্রুস এডওয়ার্ডস। সভায় মূল উদ্যেক্তারা ছাড়াও বৃটেনের এমপিরা এবং বিশ্বের প্রভাবশালী রাজনীতিবিদরা অংশ নেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ৭৩ বছর বয়সী বাংলাদেশ জাতীয়তবাদী দলের প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বাংলাদেশ সরকারকে চাপ দিতেই এই প্রচারণা সভার আয়োজন করা হয়েছে। খালেদা জিয়ার আইনজীবী লর্ড কার্লাইল এতে অংশ নিয়ে বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা অভিযোগ মামুলি। যারা বাংলাদেশের বিচার ব্যবস্থা সমপর্কে জানেন তারা বুঝবেন যে, এই অভিযোগ পুরোপুরি মিথ্যা। তাই, খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেয়া উচিৎ।

তিনি আরো বলেন, আমরা ্তুফ্রি খালেদা জিয়া্থ ক্যামেপইন পরিচালনা করছি যাতে বৃটেন, ইউরোপ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো জানতে পারে কত বড় অবিচার চলছে। তিনি দাবি করেন, খালেদা জিয়াকে কোনো তথ্যপ্রমান ছাড়াই আটকে রাখা হয়েছে। তাই, তার মুক্তির জন্য বাংলাদেশ সরকারকে চাপ দিতে কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন ও বৃটিশ সরকারের প্রতি আহ্বান জানান কার্লাইল।

এ সময় বাংলাদেশকে স্থিতিশীল রাখতে বেগম খালেদা জিয়ার মুক্তির ওপর গুরুত্বারোপ করেন লর্ড কার্লাইল। তিনি বলেন, এটি সমগ্র বাংলাদেশে বড় মাপের জনঅসন্তোষ সৃষ্টি করতে পারে। তাই বাংলাদেশ সরকারের উচিৎ সঠিক কাজটি করা এবং তাকে অবিলম্বে মুক্তি দেয়া।

শেয়ার করুন

পাঠকের মতামত