আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

চীনে বন্যায় নিহত ৬১

চীনে বন্যায় নিহত ৬১

চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে শুরু হওয়া বন্যায় চলতি সপ্তাহে এখন পর্যন্ত অন্তত ৬১ জন নিহত হয়েছেন। টানা প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় গৃহহীন হয়ে পড়েছেন ৩ লাখ ৫৬ হাজার মানুষ। চীনা উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে চীনের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রকাশিত এক নোটে জানানো হয়েছে, প্রবল এই বন্যায় ৯ হাজার ৩০০টি বাড়ি ধসে পড়েছে।

এ ছাড়া ৩ লাখ ৭১ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। বন্যার কারণে প্রত্যক্ষভাবে প্রায় ২০০ কোটি ডলার সমমূল্যের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রকাশিত ওই নোটে আরও জানানো হয়েছে, বন্যাকবলিত এলাকাগুলো থেকে নারী-শিশুসহ এখন পর্যন্ত ৪ হাজার তিনশ জনকে উদ্ধার করা হয়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশে গুয়ানদং সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। এ ছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলের চংগিং শহরের পাশের ইয়ংজিত নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

চলতি গ্রীষ্মকালে চীনের উত্তারঞ্চলীয় প্রদেশগুলোতে প্রবল খরা দেখা দেয় আর দক্ষিণাঞ্চলের প্রদেশেগুলোতে দেখা দেয় ভয়াবহ বন্যা।

জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে চলতি বছরে সর্বনিম্ন বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাতের ফলে ইয়োলো নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে বন্যার আশঙ্কাও দেখা দিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত