আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যে ছবিতে তোলপাড় গোটা বিশ্ব

যে ছবিতে তোলপাড় গোটা বিশ্ব

সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা ছিনিয়ে নিয়েছে ভারত সরকার। এতে উত্তপ্ত পরিস্তিতি বিরাজ করছে কাশ্মীরজুড়ে। যদিও আগেই সেখানে ১৪৪ ধারা জারি করেছে মোদী সরকার।

ভারতীয় সেনাদের সঙ্গে মুর্হুমূহু সংঘর্ষ বাধছে কাশ্মীরের স্বাধীনতাকামী মানুষদের।
স্বায়ত্তশাসনের মর্যাদা কেড়ে নেওয়ার পর কাশ্মীরে ভারত সরকারের কঠোর নিয়ন্ত্রণের মধ্যেই প্রতিবাদ শুরু হয়েছে। বুধবার ১৪৪ ধারা উপেক্ষা করে শ্রীনগরের রাস্তায় বিক্ষোভে অংশ নিয়েছেন কাশ্মীরের সাধারণ জনগণ।

এমন পরিস্থিতিতে বিশ্বে তোলপাড় তুলেছে স্বাধীনতাকামী কাশ্মীরিদের এক ছোট্ট শিশুর ছবি।

ছবিতে দেখা গেছে, পাঁচ বছরও পেরোয়নি এমন একটি শিশু প্লাস্টিকের গুলতি তাক করে আছে অস্ত্রে সজ্জিত ভারতীয় সেনাদের দিকে। চোখে তার কোনও ভয় নেই। আগ্নেয়াস্ত্রের কাছে যে এ গুলতি নস্যি তা নিয়ে মাথা ঘামাচ্ছে না শিশুটি। যেন হাতের এই গাছ থেকে ফল পেড়ে খাওয়ার অস্ত্রটি দিয়েই ভারতীয় সেনাদের কুপকাত করে দেবে সে।

স্বাধীনতাকামী কাশ্মীরিদের আন্দোলনের এক পর্যায়ে ছবিটি তোলেন ভারতীয় ফটোগ্রাফার আদিত্য রাজ।

ছবিটি এখন কাশ্মীরিদের আন্দোলনের প্রতীকী রূপ হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। ছবিটি তুলে আদিত্য রাজ টুইটারে ছবিটি পোস্ট করে লেখেন, ‘সেনার সামনে প্লাস্টিকের গুলতি নিয়ে খেলছে একটি শিশু।’

ছবিটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

শেয়ার করুন

পাঠকের মতামত