আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দুটি সেদ্ধ ডিমের দাম ২০০০ টাকা

দুটি সেদ্ধ ডিমের দাম ২০০০ টাকা




পরিবেশ ও স্থানভেদে পণ্যের দাম কিছু কমবেশি হতেই পারে। সেটারও একটা সীমা আছে। কিন্তু দুটি সেদ্ধ ডিমের দাম যদি হয় ২০০০ টাকা, তাহলে সেটাকে কীভাবে ব্যাখ্যা করবেন? হয়তো ভুল শুনেছেন বা দেখেছেন মনে হবে। কিন্তু বাস্তবতা হলো সেটিই সত্যি। এবং ডিমও ভিনগ্রহের কোনো প্রাণীর নয়, এই জগতেরই হাঁস-মুরগি কিংবা কচ্ছপের। এমনই একটি মূল্য রসিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে কদিন ধরে।

ঘটনা ভারতের মুম্বাই শহরের পাঁচ তারকা হোটেল ফোর সিক্স সিজনের। গত শনিবার সকালে সেখানে সকালের নাশতা খেয়েছেন কার্তিক ধর নামের এক লেখক। বিল দেখে তাজ্জব তিনি। তখনই বিলের কপির ছবি তোলে তা তিনি টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন।

তাতে দেখা যায়,দুটি সিদ্ধ ডিমের মূল্য এক হাজার ৭০০ রুপি যা বাংলাদেশি মুদ্রায় ২০০০ টাকা! দুটি ওমলেটের দাম একই- ২০০০ টাকা।

এরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভারতের এনডিটিভিসহ বেশ কিছু ভারতীয় গণমাধ্যম এ নিয়ে সংবাদ পরিবেশন করে।

কিন্তু হোটেল কর্তৃপক্ষ ওই মূল্য রসিদ কিংবা সেদ্ধ ডিমের মূল্য নিয়ে কোনো মন্তব্য করেনি। তাতে ধরে নেওয়া যায়, লেখক কার্তিক ধর কোনো ভুল তথ্য দেননি।

এর আগে গত ২২ জুলাই ভারতের চণ্ডীগড়ের পাঁচ তারকা হোটেল জে ডব্লিউ ম্যারিয়ট দুটি কলার দাম ৪৪২ রুপি রাখায় তাদের ২৫ হাজার রুপি জরিমানা করেছিল দেশটির আয়কর বিভাগ। সেবার কলাসহ ও মূল্য রসিদের ছবি টুইটারে পোস্ট করেছিলেন অভিনেতা রাহুল বোস।

শেয়ার করুন

পাঠকের মতামত