আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মেহবুবা মুফতির মেয়েকে হুমকি : 'মুখ খুললে খারাপ হবে'

মেহবুবা মুফতির মেয়েকে হুমকি : 'মুখ খুললে খারাপ হবে'

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি জাভেদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে তার আটক সম্পর্কে স্বচ্ছতা দাবি করেছেন। স্বাধীনতা দিবসে লেখা এই চিঠিতে তিনি নিজের মা ও শত শত রাজনৈতিক আটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গত ৫ অগাস্ট থেকে এঁদের আটক রাখা হয়েছে।

ইলতিজার অভিযোগ, তাকে হুমকি দেয়া হয়েছে, তিনি যদি ফের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তাহলে অবস্থা খারাপ হবে।

ইলতিজার প্রশ্ন, “কাশ্মীরিদের হয়ে কথা বললেন আমাকে কেন শাস্তির মুখে পড়তে হবে সে কথা আমি বুঝতে পারছি না। যে যন্ত্রণা, কষ্ট এবং অসম্মানের মুখে আমরা পড়েছি, তার কথা বলা কি অপরাধ? আমাদের কষ্টের বর্ণনা দিলে কি আটক হতে হবে?”

তিনি লেখেন, ‘‘সারা দেশ যখন স্বাধীনতা দিবস পালন করছে৷ কিন্তু কাশ্মীরিদের অবস্থা খাঁচায় বন্দি জন্তুর মতো। তাদের মানবাধিকারও লঙ্ঘিত হচ্ছে প্রতিনিয়তই৷ আমাদের কাউকে কারা সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না৷ বাড়ির বাইরেও বেরোতে পারছি না৷ আমাকে এভাবে আটকে রাখার মানে কী? আমি কি অপরাধী? নিরাপত্তারক্ষীদের থেকে জানতে পারলাম সংবাদমাধ্যমে মুখ খুলেছিলাম বলেই আমার এমন পরিণতি৷ আমি নিজের প্রাণহানির ভয় পাচ্ছি৷ কাশ্মীরিদের জীবন নিয়েও ভয় লাগছে আমার৷’’

তার বক্তব্য, “নিরাপত্তাকর্মীরা আমাকে জানিয়েছেন বিভিন্ন পোর্টাল ও সংবাদপত্রে দেয়া আমার সাক্ষাৎকারই আমার গ্রেফতারির কারণ। আমাকে ভয় দেখানো হয়েছে যদি আমি ফের কথা বলি তাহলে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে।”

ইলতিজা জানিয়েছেন, তিনি নিজে কোনো রাজনৈতিক দলের সদস্য নন এবং সর্বদাই শৃঙ্খলাপরায়ণ নাগরিক হিসেবে জীবন কাটিয়েছেন। সেক্ষেত্রে তাকে বাইরে বেরোতে না দেয়া “অদ্ভুত” বলে মন্তব্য করেছেন মেহবুবাকন্যা।

কোন আইনে তাকে আটক করা হয়েছে তা জানতে চেয়ে ইলতিজার প্রশ্ন, তার কি আইনি সহায়তা নেয়া উচিত?

নিজের রাজ্য সম্পর্কেও চিঠিতে লিখেছেন ইলতিজা। তিনি বলেছেন “কাশ্মীর এখন অন্ধকার মেঘাচ্ছন্ন এবং এখানকার মানুষ ও যারা মুখ খুলেছেন তাদের নিয়ে আমার আশঙ্কা হচ্ছে।”

তিনি আরো লিখেছেন, “কাশ্মীরিদের পশুর মত আটকে রাখা হচ্ছে এবং তারা ন্যূনতম মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।”

শেয়ার করুন

পাঠকের মতামত