আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কাবুলে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১০

কাবুলে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১০

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৪০ জন। নিহতদের মধ্যে ন্যাটোর নেতৃত্বাধীন বাহিনীর দুই সদস্য রয়েছে, তাদের একজন যুক্তরাষ্ট্রের, আরেকজন রোমানিয়ার।

কাবুলে কঠিনভাবে সুরক্ষিত গ্রিনজোনের লাগোয়া এলাকায় একটি তল্লাশি চৌকির কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে বিভিন্ন দেশের দূতাবাস এবং দেশটির গোয়েন্দা সংস্থার অফিসসহ বিভিন্ন সরকারি ভবন রয়েছে।

ন্যাটো অফিস ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছেই বিস্ফোরণটি ঘটানো হয়। বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি এবং আশপাশের দোকানপাট ক্ষতিগ্রস্থ হয়।

এরিমধ্যে তালিবান হামলার দায় স্বীকার করে বলেছে, বিদেশী যোদ্ধাদের একটি গাড়িবহরকে লক্ষ্য করেই তারা হামলা চালিয়েছে।

গেল সোমবারও তালিবানদের হামলায় ১৬ জন মারা যায়। অনেক বছরের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও তালিবান মধ্যে নীতিগত ঐকমত্যে পৌছার পর এই হামলা হলো। ওই চুক্তির অংশ হিসেবে ২০ সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের ১৪ হাজার সৈন্যের মধ্যে সাড়ে পাঁচ হাজার সৈন্য ফিরিয়ে নেয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত