আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কাশ্মিরে নির্যাতন বন্ধ করুন, ভারতকে যুক্তরাষ্ট্র

কাশ্মিরে নির্যাতন বন্ধ করুন, ভারতকে যুক্তরাষ্ট্র

ভারত শাসিত কাশ্মিরে ব্যাপক গ্রেফতার ও নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। কাশ্মিরে ভারতীয় বাহিনী মানবাধিকার লংঘন করছে বলেও দেশটির পক্ষ থেকে অভিযোগ করা হয়।

রোববার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগান ওরটাগুস এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তিনি বলেন, কাশ্মিরে ব্যবসায়ী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের গণগ্রেফতার ও সাধারণ জনগণের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

কাশ্মিরে দ্রুত যোগাযোগ ব্যবস্থা চালু করার আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, কাশ্মিরে ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ করার বিষয়েও আমরা উদ্বিগ্ন। স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব কাশ্মিরকে নিরাপদ ঘোষণা করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।

গত ৫ আগস্ট কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের পর থেকে একমাসেরও বেশি সময়ধরে উপত্যকাটিতে কারফিউ চলছে। কারফিউ চলাকালীন বিভিন্ন জেলায় স্বাধীনতাকামীদের দমাতে গ্রেফতার অভিযান চালাচ্ছে ভারতীয় বাহিনী।

ভারত সরকার আটককৃতদের সংখ্যা নির্দিষ্ট করে না বললেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, বিগত একমাসে জম্মু-কাশ্মিরে গ্রেফতারকৃতদের সংখ্যা ৫ হাজারের বেশি ছাড়িয়ে গেছে।

ওআইসিসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণ মতে, নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী বিজেপির সরকারের নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর অঞ্চলটি এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় কারাগারে পরিণত হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত