আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শহরকে শীতল করতে রাস্তার রঙ বদলে ফেললো কাতার

শহরকে শীতল করতে রাস্তার রঙ বদলে ফেললো কাতার

সাগর তীরবর্তী মরুভূমির দেশ কাতার। তাপমাত্রা কখনো কখনো উঠে ৫০ ডিগ্রি সেলসিয়াস। অসহ্য এমন তাপমাত্রায় রাস্তায় গাড়ি রাখা কঠিন হয়ে পড়ে। আর সাধারণ মানুষের চলাচল তো অসম্ভব হয়ে ওঠে প্রায়।

এই দেশেই আয়োজিত হচ্ছে আগামী ফুটবল বিশ্বকাপ। তখন বিশ্ব থেকে লাখো মানুষের আগমন ঘটবে। অনেক শীতপ্রবণ দেশের মানুষও আসবেন। আবার গাড়ির চলাচল তখন বেড়ে যাবে।

এমতাবস্থায় পর্যটকদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার দোহার জন্য বড় একটি চ্যালেঞ্জ। এমনিতে শীতকালে আয়োজন করা হচ্ছে টুর্নামেন্টটি। কিন্তু তারপরও এই সময়েও দেখা যায় কাতারের রাস্তায় চলাচল কঠিন।

তাই তাপমাত্রা কমিয়ে আনতে নানান বৈজ্ঞানিক প্রচেষ্টা চালাচ্ছে বিশ্বের শীর্ষ ধনী দেশটি। তারই অংশ হিসেবে পাকা রাস্তার কালো রঙকে আকাশি নীলে রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। কালো সিমেন্টের আস্তরণ তাপমাত্র বেশি ধরে রাখে। ফলে আশপাশের এলাকায় আরও গরম হয়ে উঠে।

ইঞ্জিনিয়াররা তাই পরীক্ষামূলকভাবে দোহার একটি রাস্তা আকাশি রঙে আস্তর করেছে। এক মিলিমিটার পুরো এই আস্তরণ কতটা তাপ শুষে তার ওপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

যদি ইতিবাচক ফল আসে তাহলে বিশ্বকাপের আগে এই রঙে বদলে ফেলা হবে কাতারে প্রধান রাস্তাগুলো। অবশ্য রাস্তার রঙ বদলে তাপমাত্রা নিয়ন্ত্রণের উদ্যোগ এটিই প্রথম নয়। যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলস এবং জাপানেও সম্প্রতি এমন উদ্যোগ নেয়া হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত