আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মুহাম্মদ (সা.), হজ্জ ও তাবলীগ নিয়ে কটাক্ষের মামলা থেকে খালাস লতিফ সিদ্দিকী

মুহাম্মদ (সা.), হজ্জ ও তাবলীগ নিয়ে কটাক্ষের মামলা থেকে খালাস লতিফ সিদ্দিকী


ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনায় মাগুরায় দায়েরকৃত মামলা থেকে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বুধবার মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারিক হাকিম মাহবুবা শারমীন এ রায় দেন।

তবে রায়ের প্রতি অসন্তুষ্ট হয়ে মামলার বাদি রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী ওয়াসিকুর রহমান কল্লোল।

মাগুরার সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম তুষার ২০১৪ সালের ১৬ অক্টোবর সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মাগুরা জজ আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় বাদি উল্লেখ করেন, ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির জ্যাকশন হাইটস হোটেলের এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী হযরত মুহম্মদ (সা.), পবিত্র হজ, তাবলিগ জামাত সম্পর্কে অবমাননাকর ও বিতর্কিত মন্তব্য করেছেন- তা ইসলাম ধর্মের অনুসারীদের জন্য চরম আঘাত। মামলার বাদিপক্ষের আইনজীবী ওয়াসিকুর রহমান কল্লোল জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারিক হাকিম মাহবুবা শারমীন বাদিপক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার নির্ধারিত দিনে বুধবার আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।

রায়ে বাদি ক্ষুব্ধতা প্রকাশ করে উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আশা করছেন উচ্চ আদালতে তিনি ন্যায় বিচার পাবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত