আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

হিন্দিকে রাষ্ট্রভাষা করার দাবি অমিত শাহর

হিন্দিকে রাষ্ট্রভাষা করার দাবি অমিত শাহর

বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় সরকারের মন্ত্রী অমিত শাহ হিন্দিকে ভারতের রাষ্ট্রীয় ভাষা করার দাবি জানিয়েছেন।  শনিবার দিল্লিতে ‘হিন্দি দিবস’ পালন উপলক্ষে এক টুইটে তিনি এ দাবি জানিয়েছেন।

অমিত লিখেছেন, ‘হিন্দি ভাষাই ভারতের ঐক্য ধরে রাখতে পারে। কারণ, বহু ভাষাভাষির এই দেশে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কথা বলেন এই ভাষাতেই।’

ভারতের সব ভাষারই ‘স্বাতন্ত্র্য, বৈশিষ্ট্য ও তাৎপর্য রয়েছে’ স্বীকার করলেও বিজেপি সভাপতি বলেন, ‘ভারতে বহু ভাষা রয়েছে। প্রতিটি ভাষারই নিজস্ব, স্বাতন্ত্র্য ও তাৎপর্য রয়েছে। কিন্তু বিশ্বে ভারতের পরিচিতির জন্য একটা নির্দিষ্ট ভাষার খুবই প্রয়োজন। দেশের কোনো ভাষা যদি ভারতের ঐক্য ও সংহতিকে অটুট রাখতে পারে, তবে তা বহুপ্রচলিত হিন্দি ভাষাই।’

আরেকটি টুইটে অমিত মাতৃভাষার পাশাপাশি হিন্দি ভাষা ব্যবহার বাড়ানোর উপর জোর দেন।

তিনি লিখেছেন,‘আজ হিন্দি দিবস। এই দিনে মাতৃভাষার পাশাপাশি হিন্দির ব্যবহার বাড়ানোর জন্য আমি আপামর দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি। কারণ, সেটাই মহাত্মা গান্ধী ও সর্দার বল্লভাই প্যাটেলের স্বপ্ন ছিল। হিন্দি দিবসের শুভেচ্ছা রইল।’

ভারতের সরকারি দাপ্তরিক ভাষা হিন্দি ও ইংরেজি। এছাড়া কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২২ টি রাজ্যের আঞ্চলিক ভাষাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে দেশটির কোনো জাতীয় ভাষা নেই।

 

শেয়ার করুন

পাঠকের মতামত