আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মেক্সিকোতে কূপ থেকে উদ্ধার ৪৪ মরদেহ শনাক্ত

মেক্সিকোতে কূপ থেকে উদ্ধার ৪৪ মরদেহ শনাক্ত


মেক্সিকোতে একটি কূপের ভেতর থেকে উদ্ধার করা বহু মরদেহের মধ্যে ৪৪টিকে শনাক্ত করতে পেরেছেন ফরেনসিক বিজ্ঞানীরা।

হালিসকো রাজ্যের গুয়াদালাহারা শহরের কাছে এসব মরদেহ একটি কূপ থেকে উদ্ধার করা হয়।

মরদেহগুলো কালো রঙের ১১৯টি ব্যাগে লুকানো ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সেপ্টেম্বর মাসের শুরুর দিকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।

স্থানীয় বাসিন্দারা যখন বাজে গন্ধ পাওয়ার অভিযোগ করতে থাকেন তখনই অনুসন্ধান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

তবে কে বা কারা তাদেরকে হত্যা করেছে সেই রহস্যের সমাধান হয়নি এখনও।

মেক্সিকোর যেসব এলাকা অবৈধ মাদক ব্যবসার স্বর্গরাজ্য হিসেবে পরিচিত তার একটি এই হালিসকো। মাদক ব্যবসাকে কেন্দ্র করে সেখানে ব্যাপক সহিংসতার ঘটনাও ঘটে।

এর আগেও এই রাজ্যে এরকম বহু মৃতদেহের সন্ধান পাওয়া গিয়েছিল।

কর্মকর্তারা বলছেন, এবার যেসব মরদেহ উদ্ধার করা হয়েছে সেগুলোর বেশিরভাগই কেটে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। ফলে তাদেরকে চিহ্নিত করা খুব একটা সহজ ছিল না।
কূপ থেকে মরদেহগুলো উদ্ধারের পর শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ একসাথে জোড়া লাগিয়ে ফরেনসিক বিশেষজ্ঞরা তাদেরকে চিহ্নিত করতে সক্ষম হন।

এখনও বহু অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে যেগুলো চিহ্নিত করা যায় নি।

স্থানীয় একটি সংস্থা, যারা নিখোঁজ লোকজনকে খুঁজে বের করতে কাজ করছে, তারা এই চিহ্নিতকরণের কাজে আরো বিশেষজ্ঞ পাঠাতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে।

তারা বলছেন, স্থানীয় বিশেষজ্ঞরা এই ঘটনায় হতচকিত হয়ে পড়েছে।

এছাড়াও এই কাজ সম্পন্ন করতে তাদের প্রয়োজনীয় দক্ষতা নেই বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত