আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মিশরে সিসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ

মিশরে সিসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ

প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি ক্ষমতা দখলের পাঁচ বছরের মাথায় তার বিরুদ্ধে প্রথম বিক্ষোভ হয়েছে মিশরে।  শুক্রবার রাতে কায়রোর তাহরির স্কয়ারে কয়েক শ বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করেছে।

বিবিসি জানিয়েছে, সিসির পদত্যাগ দাবিতে মিশরের অন্যান্য স্থানেও ছোটখাটো বিক্ষোভ হয়েছে। কয়েক জন বিক্ষোভকারীকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তবে এরপরও সড়কে অবস্থান নিয়েছিল বিক্ষোভকারীরা। সিসি সরকারের অব্যাহত দুর্নীতির বিরুদ্ধে ২০১৪ সালের পর প্রথম বিক্ষোভ ছিলো এটি।

মোহাম্মদ আলি নামে এক মিশরীয় ব্যবসায়ী ও অভিনেতা সিসির সরকারি অর্থ অপচয়ের সিরিজ ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা গেছে, যেখানে লাখ লাখ মিশরীয়কে দরিদ্রতার মধ্যে বাস করতে হচ্ছে সেখানে সিসি কোটি কোটি মার্কিন ডলার খরচ করছেন বিলাসবহুল আবাসন ও হোটেল নির্মাণের পেছনে।

স্পেনে স্বেচ্ছা নির্বাসনে থাকা আলি গত ২ সেপ্টেম্বর তার প্রথম ভিডিওটি প্রকাশ করেন। সর্বশেষ মঙ্গলবার প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেছেন, সিসি যদি বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগ না করেন তাহলে মিশরবাসীর শুক্রবার রাজপথে নামা উচিৎ।

বিবিসির স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন, পুলিশ ছত্রভঙ্গের চেষ্টার পরও শত শত বিক্ষোভকারী তাহরির স্কয়ারে সমবেত হওয়ার চেষ্টা করেছে। অথচ কয়েক দিন আগে মিশরে এ ধরণের চিন্তা করাটাও ছিল অকল্পনীয়।

আল-জাজিরা অনলাইন জানিয়েছে, মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়া ও সুয়েজেও বিক্ষোভ হয়েছে।

মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে ক্ষমতাচ্যুত করেন জেনারেল সিসি। এরপর থেকেই বিক্ষোভ দমনে হাজার হাজার রাজনৈতিক কর্মীকে আটক করে সিসি সরকার।

শেয়ার করুন

পাঠকের মতামত